২/১০৭. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৯৩ - তাশাহহুদে বসা ও তর্জনী ইশারা

তাশাহহুদ সম্পর্কেই

তাশাহহুদে তর্জনী ইশারা ও বসার পদ্ধতি

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৯৩

حَدَّثَنَا بُنْدَارٌ، مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ الْمَدَنِيُّ، حَدَّثَنِي عَبَّاسُ بْنُ سَهْلٍ السَّاعِدِيُّ، قَالَ اجْتَمَعَ أَبُو حُمَيْدٍ وَأَبُو أُسَيْدٍ وَسَهْلُ بْنُ سَعْدٍ وَمُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ فَذَكَرُوا صَلاَةَ رَسُولِ اللَّهِ ﷺ .فَقَالَ أَبُو حُمَيْدٍ أَنَا أَعْلَمُكُمْ بِصَلاَةِ رَسُولِ اللَّهِ ﷺ إِنَّ رَسُولَ اللَّهِ ﷺ جَلَسَ - يَعْنِي - لِلتَّشَهُّدِ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَأَقْبَلَ بِصَدْرِ الْيُمْنَى عَلَى قِبْلَتِهِ وَوَضَعَ كَفَّهُ الْيُمْنَى عَلَى رُكْبَتِهِ الْيُمْنَى وَكَفَّهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى وَأَشَارَ بِأُصْبَعِهِ يَعْنِي السَّبَّابَةَ .قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَبِهِ يَقُولُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ قَالُوا يَقْعُدُ فِي التَّشَهُّدِ الآخِرِ عَلَى وَرِكِهِ وَاحْتَجُّوا بِحَدِيثِ أَبِي حُمَيْدٍ وَقَالُوا يَقْعُدُ فِي التَّشَهُّدِ الأَوَّلِ عَلَى رِجْلِهِ الْيُسْرَى وَيَنْصِبُ الْيُمْنَى .

‘আব্বাস ইবনু সাহল আস-সাইদী (রহঃ) হতে বর্ণিতঃ

আবূ হুমাইদ, আবূ উসাইদ, সাহল ইবনু সা’দ ও মুহাম্মাদ ইবনু মাসলামা (রাঃ) একত্র হলেন তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নামাজ আদায়ের নিয়ম প্রসঙ্গে একে অপরে আলাপ করলেন। আবূ হুমাইদ (রাঃ) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নামাজ সম্পর্কে তোমাদের চেয়ে অনেক ভাল জানি। রাসূলুল্লাহ (ﷺ) যখন তাশাহ্‌হুদ পাঠ করতে বসতেন, তখন বাম পা বিছিয়ে দিতেন, ডান পায়ের (পাতার) মাথার দিকটা কেবলার দিকে রাখতেন, ডান হাতের তালু ডান হাঁটুর উপর, বাম হাতের তালু বাম হাঁটুর উপর রাখতেন এবং তর্জনী (শাহাদাত আঙ্গুল) দিয়ে ইশারা করতেন।

আবূ ‘ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ্। কোন কোন বিদ্বান এ হাদীসের উপর আমল করেছেন। ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক এ হাদীসের অনুগামী। তাঁরা বলেন, শেষ বৈঠকে নিতম্বের উপর বসতে হবে। তাঁরা আবূ হুমাইদের হাদীস দলীল হিসাবে গ্রহণ করেছেন এবং বলেছেন, প্রথম বৈঠকে বাঁ পায়ের উপর বসতে হবে এবং ডান পা খাড়া রাখতে হবে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৯৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নামাজের পদ্ধতি নিয়ে আলোচনা করেন। আবু হুমাইদ (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নামাজ সম্পর্কে ভালো জানেন। এরপর তিনি তাশাহহুদের বসার পদ্ধতি বর্ণনা করেন। নবী (صلى الله عليه وسلم) বাম পা বিছিয়ে বসতেন, ডান পায়ের বুক কিবলার দিকে রাখতেন, ডান হাতের তালু ডান হাঁটুর উপর এবং বাম হাতের তালু বাম হাঁটুর উপর রাখতেন। তিনি তর্জনী আঙুল দিয়ে ইশারা করতেন। এই হাদিসে তাশাহহুদের বৈঠক, হাতের অবস্থান এবং তর্জনী ইশারা—তিনটি বিষয় একসঙ্গে এসেছে। যারা নামাজে আঙুল তোলা বা তাশাহহুদে বসার নিয়ম খুঁজছেন, তাদের জন্য এই বর্ণনা খুব পরিষ্কার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবীরা নবী (صلى الله عليه وسلم)-এর নামাজের পদ্ধতি আলোচনা করতেন।
  • তাশাহহুদে হাত হাঁটুর উপর রাখার বর্ণনা এসেছে।
  • ডান পায়ের অবস্থান কিবলামুখী রাখার কথা বলা হয়েছে।
  • তর্জনী দিয়ে ইশারা করার বর্ণনা এই হাদিসে আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন