২/১১০. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৯৬ - নামাজে এক সালামের বর্ণনা

সালাম সম্পর্কেই

নামাজে এক সালাম: সামনের দিক থেকে ডানে সামান্য ঘোরার বর্ণনা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৯৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ أَبُو حَفْصٍ التِّنِّيسِيُّ، عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يُسَلِّمُ فِي الصَّلاَةِ تَسْلِيمَةً وَاحِدَةً تِلْقَاءَ وَجْهِهِ يَمِيلُ إِلَى الشِّقِّ الأَيْمَنِ شَيْئًا .قَالَ وَفِي الْبَابِ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ .قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ عَائِشَةَ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ أَهْلُ الشَّأْمِ يَرْوُونَ عَنْهُ مَنَاكِيرَ وَرِوَايَةُ أَهْلِ الْعِرَاقِ عَنْهُ أَشْبَهُ وَأَصَحُّ . قَالَ مُحَمَّدٌ وَقَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ كَأَنَّ زُهَيْرَ بْنَ مُحَمَّدٍ الَّذِي كَانَ وَقَعَ عِنْدَهُمْ لَيْسَ هُوَ هَذَا الَّذِي يُرْوَى عَنْهُ بِالْعِرَاقِ كَأَنَّهُ رَجُلٌ آخَرُ قَلَبُوا اسْمَهُ .قَالَ أَبُو عِيسَى وَقَدْ قَالَ بِهِ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي التَّسْلِيمِ فِي الصَّلاَةِ وَأَصَحُّ الرِّوَايَاتِ عَنِ النَّبِيِّ ﷺ تَسْلِيمَتَانِ وَعَلَيْهِ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ . وَرَأَى قَوْمٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ تَسْلِيمَةً وَاحِدَةً فِي الْمَكْتُوبَةِ . قَالَ الشَّافِعِيُّ إِنْ شَاءَ سَلَّمَ تَسْلِيمَةً وَاحِدَةً وَإِنْ شَاءَ سَلَّمَ تَسْلِيمَتَيْنِ .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) নামাজে এক সালামই ফিরাতেন, প্রথমে সামনের দিকে (শুরু করে) তারপর ডান দিকে কিছুটা মুখ ঘুরাতেন।

এ অনুচ্ছেদে সাহল ইবনু সা’দ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ আমরা শুধু উল্লেখিত সূত্রেই ‘আয়িশার হাদীসটি মারফু হিসাবে পেয়েছি। মুহাম্মাদ ইবনু ইসমাঈল (বুখারী) বলেন, সিরিয়াবাসীগণ যুহাইর ইবনু মুহাম্মাদের সূত্রে মুনকার হাদীস বর্ণনা করেছেন। ইরাকবাসীগণ তার নিকট হতে যে বর্ণনা গ্রহণ করেছেন তা অধিক সহীহ্। মুহাম্মাদ বলেন, আহমাদ ইবনু হাম্বল বলেছেন, সিরিয়াবাসীগণ যে যুহাইরের দেখা পেয়েছিলেন সম্ভবতঃ তিনি সেই যুহাইর নন যার বর্ণনা ইরাকবাসীগণ গ্রহণ করেছেন। সম্ভবতঃ ইনি অন্য এক ব্যক্তি। আবূ ‘ঈসা বলেনঃ কোন কোন ‘আলিম হাদীসে উল্লেখিত নিয়মে নামাজে সালাম ফিরানোর পদ্ধতি গ্রহণ করেছেন। কিন্তু সবচাইতে সহীহ্‌ বর্ণনামতে নবী (ﷺ) দু’বার সালাম ফিরাতেন। বেশিরভাগ সাহাবা, তাবিঈন ও তাবউ’ তাবিঈন এ মতই গ্রহণ করেছেন। একদল সাহাবা, তাবি’ঈন ও অন্যান্যরা ফরয নামাজে একবার সালাম ফিরানোর পক্ষে মত দিয়েছেন। ইমাম শাফিঈ বলেছেন, দুটি পদ্ধতিরই অনুমতি আছে, ইচ্ছা করলে এক সালাম বা দুই সালামও ফিরাতে পারে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে নামাজে এক সালাম ফিরানোর একটি বর্ণনা এসেছে। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নামাজে এক সালাম ফিরাতেন। তিনি প্রথমে সামনের দিকে থাকতেন, তারপর ডান দিকে কিছুটা মুখ ঘুরাতেন। এই হাদিসের মূল শিক্ষা হলো, নামাজ শেষ করার সালাম সম্পর্কেও বিভিন্ন বর্ণনা এসেছে, আর এখানে বিশেষভাবে এক সালামের পদ্ধতি বলা হয়েছে। হাদিসে অতিরিক্তভাবে দুই সালাম বা অন্য বর্ণনার আলোচনা করা হয়নি; তাই ব্যাখ্যায়ও মূল টেক্সটকে সামনে রাখা উচিত। যারা নামাজে এক সালাম, সালাম ফিরানোর নিয়ম বা ডান দিকে মুখ ঘোরানোর পদ্ধতি খুঁজছেন, তাদের জন্য এই বর্ণনা প্রাসঙ্গিক।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • এই বর্ণনায় এক সালাম ফিরানোর কথা এসেছে।
  • সালামের সময় মুখ সামনের দিক থেকে ডানে সামান্য ঘোরানোর কথা বলা হয়েছে।
  • নামাজের শেষ ভঙ্গিও হাদিসে সংরক্ষিত হয়েছে।
  • একটি বর্ণনার সীমা অতিক্রম করে অতিরিক্ত দাবি করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন