৪৪/৪. অধ্যায়ঃ
সূরা আলে ইমরান
জামে তিরমিযী : ২৯৯৯
জামে তিরমিযীহাদিস নম্বর ২৯৯৯
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ بُكَيْرِ بْنِ مِسْمَارٍ، هُوَ مَدَنِيٌّ ثِقَةٌ عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، قَالَ لَمَّا أَنْزَلَ اللَّهُ هَذِهِ الآيَةَ : ( نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ ) دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلِيًّا وَفَاطِمَةَ وَحَسَنًا وَحُسَيْنًا فَقَالَ " اللَّهُمَّ هَؤُلاَءِ أَهْلِي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ .
সা’দ ইবনু আবী ওয়াক্বক্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
“আসো, আমরা ডাকি আমাদের পুত্রগণকে ও তোমাদের পুত্রগণকে, আমাদের নারীগণকে ও তোমাদের নারীগণকে, আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে” - (সূরা আলে ইমরান ৬১) আয়াত অবতীর্ণ হলে রাসূলুল্লাহ (ﷺ) আলী, ফাতিমা ও হাসান-হুসাইন (রাঃ) কে ডাকলেন এবং বললেনঃ হে আল্লাহ! এরাই আমার পরিজন।
সনদ সহীহ।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব সহীহ।
