৪৪/৫. অধ্যায়ঃ
সূরা আন-নিসা
জামে তিরমিযী : ৩০৪১
জামে তিরমিযীহাদিস নম্বর ৩০৪১
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ أَبِي السَّفَرِ، عَنِ الْبَرَاءِ، قَالَ آخِرُ آيَةٍ أُنْزِلَتْ أَوْ آخِرُ شَيْءٍ نَزَلَ : ( يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ ) . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَأَبُو السَّفَرِ اسْمُهُ سَعِيدُ بْنُ أَحْمَدَ الثَّوْرِيُّ وَيُقَالُ ابْنُ يُحْمِدَ .
আল –বারাআ (রাঃ) হতে বর্ণিতঃ
(উত্তরাধিকার প্রসঙ্গে) সবশেষে যে আয়াত অবতীর্ণ হয় তা হল : “লোকেরা তোমার নিকট বিধান জানতে চায়। বল, পিতা-মাতাহীন নিঃসন্তান ব্যক্তি প্রসঙ্গে আল্লাহ তোমাদেরকে বিধান দিচ্ছেন...” (সূরা আন-নিসা ১৭৬)।
সহীহ : সহীহ আবূ দাঊদ (২৫৭০), বুখারী (৪৬০৫), মুসলিম।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান। আবুস সাফারের নাম সাঈদ ইবনু আহমাদ আস্ –সাওরী। তিনি ইবনু ইউহ্মিদ আস –সাওরী বলেও কথিত।
