৪৪/৬. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৬০ - সফরে ওসিয়ত ও সাক্ষ্যের বিধান

সূরা আল –মায়িদা

সফরে মৃত্যুর সময় ওসিয়ত, সাক্ষ্য ও সম্পদের নিরাপত্তা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩০৬০

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنِ ابْنِ أَبِي زَائِدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي الْقَاسِمِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ خَرَجَ رَجُلٌ مِنْ بَنِي سَهْمٍ مَعَ تَمِيمٍ الدَّارِيِّ وَعَدِيِّ بْنِ بَدَاءٍ فَمَاتَ السَّهْمِيُّ بِأَرْضٍ لَيْسَ فِيهَا مُسْلِمٌ فَلَمَّا قَدِمَا بِتَرِكَتِهِ فَقَدُوا جَامًا مِنْ فِضَّةٍ مُخَوَّصًا بِالذَّهَبِ فَأَحْلَفَهُمَا رَسُولُ اللَّهِ ﷺ ثُمَّ وُجِدَ الْجَامُ بِمَكَّةَ فَقِيلَ اشْتَرَيْنَاهُ مِنْ عَدِيٍّ وَتَمِيمٍ فَقَامَ رَجُلاَنِ مِنْ أَوْلِيَاءِ السَّهْمِيِّ فَحَلَفَا بِاللَّهِ لَشَهَادَتُنَا أَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا وَأَنَّ الْجَامَ لِصَاحِبِهِمْ .قَالَ وَفِيهِمْ نَزَلَتْ : ﴾ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا شَهَادَةُ بَيْنِكُمْ ﴿ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَهُوَ حَدِيثُ ابْنِ أَبِي زَائِدَةَ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

বানু সাহ্‌মের এক লোক তামীমুদ দারী (রাঃ) ও ‘আদী ইবনু বাদ্দার সাথে (সফরে) বের হয়। বানু সাহমের লোকটি এমন এক এলাকায় মারা গেল, যেখানে কোন মুসলিম ছিল না। ঐ দুই ব্যক্তি তার পরিত্যক্ত সম্পদ নিয়ে তার পরিজনের নিকট ফিরে এলে তারা তার মধ্যে স্বর্ণখচিত রুপার পানপাত্রটি খুঁজে পেল না। রাসুলুল্লাহ (ﷺ) তাদের উভয়কে শপথ করালেন।তার ওয়ারিশরা পরে মক্কায় ঐ পানপাত্রটি দেখতে পায়। তাদের বলা হয়, আমরা এটি তামীম ও আদীর নিকট হতে কিনেছি। সাহমীর ওয়ারিশদের মধ্য হতে দুইজন লোক দাবি নিয়ে উঠে এবং আল্লাহর শপথ করে বলে, আমাদের সাক্ষ্য উক্ত দুইজনের সাক্ষ্যের চাইতে অনেক বেশি সত্য ও গ্রহণযোগ্য। নিঃসন্দেহে এ পানপাত্রটি তাদের সাথীরই।এদের সম্পর্কেই এ আয়াত অবতীর্ণ (অনুবাদ) : “ হে মুমিনগণ! তোমাদের কারও যখন মৃত্যু উপস্থিত হয় তখন ওয়াসিয়াত করার সময় তোমাদের মধ্য হতে দু’জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে...’’ (সূরা আল-মায়েদাহ্‌ ১০৬)।

আবূ ‘ঈসা বলেন, এ হাদিসটি হাসান গারীব। এটি হল ইবনু আবী বারিদার রিওয়ায়াত।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৬০-এর সারসংক্ষেপ

বানু সহমের এক ব্যক্তি তামীম দারী (রাঃ) ও আদী ইবনু বাদ্দার সঙ্গে সফরে গিয়ে এমন এলাকায় মারা যান, যেখানে কোনো মুসলিম ছিল না। তার পরিত্যক্ত সম্পদ পরিবারের কাছে পৌঁছানো হলে স্বর্ণখচিত রুপার একটি পানপাত্র পাওয়া যায়নি। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দুই সঙ্গীকে শপথ করান। পরে মক্কায় পানপাত্রটি পাওয়া যায় এবং ক্রেতারা জানান, তারা এটি তামীম ও আদীর কাছ থেকে কিনেছেন। মৃত ব্যক্তির ওয়ারিশদের মধ্য থেকে দুইজন দাঁড়িয়ে শপথ করেন যে, পানপাত্রটি তাদের সঙ্গীরই ছিল এবং তাদের সাক্ষ্য বেশি সত্য। এই ঘটনার সঙ্গে সূরা আল-মায়িদার ১০৬ নম্বর আয়াতের ওসিয়ত ও সাক্ষ্যের নির্দেশ উল্লেখ করা হয়েছে। হাদিসটি সম্পদ সংরক্ষণ, প্রমাণ, শপথ এবং ন্যায়নিষ্ঠ সাক্ষীর প্রয়োজনীয়তা বোঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সফরে মৃত্যুর আশঙ্কা থাকলে ওসিয়ত ও সম্পদের বিষয়ে সাক্ষী রাখা গুরুত্বপূর্ণ।
  • অন্যের পরিত্যক্ত সম্পদ গোপন করা বা আত্মসাৎ করা আমানতের পরিপন্থী।
  • বিরোধের সময় দাবি, সাক্ষ্য, প্রমাণ ও শপথের মাধ্যমে সত্য যাচাই করা হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন