৪৪/১০. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৯৮ - জামা দেওয়া ও মুনাফিকের জানাজা
সূরা আত-তাওবা
আবদুল্লাহ ইবনু উবাইকে জামা দেওয়া ও জানাজার ঘটনা
জামে‘ আত-তিরমিযী : ৩০৯৮
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩০৯৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ جَاءَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ إِلَى النَّبِيِّ ﷺ حِينَ مَاتَ أَبُوهُ فَقَالَ أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ وَصَلِّ عَلَيْهِ وَاسْتَغْفِرْ لَهُ. فَأَعْطَاهُ قَمِيصَهُ وَقَالَ " إِذَا فَرَغْتُمْ فَآذِنُونِي " . فَلَمَّا أَرَادَ أَنْ يُصَلِّيَ جَذَبَهُ عُمَرُ وَقَالَ أَلَيْسَ قَدْ نَهَى اللَّهُ أَنْ تُصَلِّيَ عَلَى الْمُنَافِقِينَ فَقَالَ " أَنَا بَيْنَ خِيرَتَيْنِ : (اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ ) " . فَصَلَّى عَلَيْهِ فَأَنْزَلَ اللَّهُ: (وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ ) فَتَرَكَ الصَّلاَةَ عَلَيْهِمْ.قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
'আবদুল্লাহ্ (রাঃ)-এর বাবা 'আবদুল্লাহ ইবনু উবাই মারা গেলে 'আবদুল্লাহ্ (রাঃ) নবী (ﷺ) -এর সামনে এসে বলেন, আপনার জামাটি আমাকে দিন, তা দিয়ে তাকে (বাবাকে) কাফন দিব এবং আপনি তার জানাযা আদায় করুন, তার জন্য ক্ষমা প্রার্থনা করুন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে তাঁর জামা দিলেন এবং বললেনঃ তোমরা (গোসল, কাফন ইত্যাদি হতে) অবসর হলে আমাকে খবর দিও। তিনি নামায আদায়ের প্রস্তুতি নিলে 'উমর (রাঃ) তাঁকে টেনে ধরে বললেন, আল্লাহ তা'আলা কি আপনাকে মুনাফিকদের জানাযা আদায় করতে নিষেধ করেন নি? তিনি বললেনঃ আমাকে দুটো ব্যাপারেই স্বাধীনতা দেয়া হয়েছে- "তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর বা না কর’। যাই হোক তিনি তার জানাযা আদায় করলেন।আল্লাহ তা'আলা তখন এ আয়াত অবতীর্ণ করেন (অনুবাদ) : "তাদের কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে তুমি কখনো তার জানাযা আদায় করবে না এবং তার কবরের পাশে কখনো দাঁড়াবে না...’ (সূরা আত-তাওবাহ্ ৮৪)।এরপর তিনি তাদের জানাযা আদায় করা ছেড়ে দেন।
আবূ ‘ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৯৮-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় আবদুল্লাহ ইবনু উবাইয়ের কাফন, জানাজা এবং পরবর্তী কুরআনি নির্দেশ। তার ছেলে আবদুল্লাহ রাঃ নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে বাবার কাফনের জন্য তাঁর জামা চান এবং জানাজা ও ক্ষমা প্রার্থনার অনুরোধ করেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم জামা দেন এবং প্রস্তুতি শেষ হলে খবর দিতে বলেন। জানাজা পড়তে গেলে উমর রাঃ তাঁকে টেনে ধরে প্রশ্ন করেন, আল্লাহ কি মুনাফিকদের জানাজা পড়তে নিষেধ করেননি। নবী صلى الله عليه وسلم বলেন, তাঁকে ক্ষমা চাওয়া বা না চাওয়ার মধ্যে স্বাধীনতা দেওয়া হয়েছে। তিনি জানাজা পড়েন। এরপর সূরা আত-তাওবার ৮৪ নম্বর আয়াত নাজিল হয়, যেখানে এমন ব্যক্তির জানাজা না পড়া ও কবরের পাশে না দাঁড়ানোর নির্দেশ আসে। তারপর তিনি তাদের জানাজা পড়া ছেড়ে দেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী صلى الله عليه وسلم আবদুল্লাহ রাঃ-কে তাঁর বাবার কাফনের জন্য নিজের জামা দিয়েছিলেন।
- উমর রাঃ জানাজা পড়ার বিষয়ে আপত্তি তুলেছিলেন।
- নবী صلى الله عليه وسلم প্রথমে দেওয়া বিকল্পের ভিত্তিতে জানাজা পড়েছিলেন।
- নিষেধের আয়াত নাজিল হওয়ার পর তিনি মুনাফিকদের জানাজা পড়া ছেড়ে দেন।
