৪৪/১১. অধ্যায়ঃ
সূরা ইউনুস
জামে তিরমিযী : ৩১০৮
জামে তিরমিযীহাদিস নম্বর ৩১০৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، وَعَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، ذَكَرَ أَحَدُهُمَا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ ذَكَرَ " أَنَّ جِبْرِيلَ صلى الله عليه وسلم جَعَلَ يَدُسُّ فِي فِي فِرْعَوْنَ الطِّينَ خَشْيَةَ أَنْ يَقُولَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ فَيَرْحَمَهُ اللَّهُ أَوْ خَشْيَةَ أَنْ يَرْحَمَهُ اللَّهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
ইবনু ‘‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) উল্লেখ করেন যে, জিবরীল (আঃ) এই আশঙ্কায় ফিরআউনের মুখে কাদামাটি ঠেলে দিচ্ছিলেন যে, সে “লা-ইলা-হা ইল্লাল্লাহ” বলবে ফলে আল্লাহ তা’আলা তার প্রতি অনুগ্রহ করবেন। অথবা তিনি বলেছেন, ”এই আশঙ্কায় যে, আল্লাহ তার প্রতি অনুগ্রহ করবেন।”
সনদ সহীহ।আবু ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহী , অত্র সুত্রে গারীব।
