৪৪/৩২. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩১৯৫ - গান-বাজনার ব্যবসা ও লাহওয়াল হাদিস

সূরা লুকমান

গান-বাজনার ব্যবসা: গায়িকা ক্রয়-বিক্রয় ও লাহওয়াল হাদিসের সতর্কতা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩১৯৫

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ، عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَهُوَ عَبْدُ الرَّحْمَنِ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي أُمَامَةَ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ " لاَ تَبِيعُوا الْقَيْنَاتِ وَلاَ تَشْتَرُوهُنَّ وَلاَ تُعَلِّمُوهُنَّ وَلاَ خَيْرَ فِي تِجَارَةٍ فِيهِنَّ وَثَمَنُهُنَّ حَرَامٌ " . فِي مِثْلِ ذَلِكَ أُنْزِلَتْ عَلَيْهِ هَذِهِ الآيَةُ: ﴾ومِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ ﴿ إِلَى آخِرِ الآيَةِ.قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ إِنَّمَا يُرْوَى مِنْ حَدِيثِ الْقَاسِمِ عَنْ أَبِي أُمَامَةَ. وَالْقَاسِمُ ثِقَةٌ وَعَلِيُّ بْنُ يَزِيدَ يُضَعَّفُ فِي الْحَدِيثِ قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَقُولُ الْقَاسِمُ ثِقَةٌ وَعَلِيُّ بْنُ يَزِيدَ يُضَعَّفُ .

আবূ উমামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা গায়িকা নারীদের ক্রয়-বিক্রয় করো না, তাদেরকে গান-বাজনা শিক্ষা দিও না, তাদের (ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করা) ব্যবসায়ের মধ্যে কোন মঙ্গল নেই এবং এদের মূল্যও হারাম।এ প্রসঙ্গেই এই আয়াত অবতীর্ণ হয় (অনুবাদ)ঃ “এমনও কিছু লোক আছে, যারা বাতিল অশ্লীল কাহিনীসমূহ ক্রয় করে আনে, যেন লোকদেরকে অজ্ঞতাবশত আল্লাহ তা'আলার পথ হতে আলাদা করতে পারে এবং এ পথকে ঠাট্টা-বিদ্রুপ করতে পারে। এ ব্যক্তিদের জন্য রয়েছে অপমানকর আযাব"- (সূরা লুকমান ৬)।

আবু ঈসা বলেন, এ হাদীসটি গরীব। এটি শুধুমাত্র (ﷺ) আবু উমামাহ (রাঃ) সূত্রে কাসিম হতে বর্ণিত হয়েছে। কাসিম নির্ভরযোগ্য বর্ণনাকারী আলী ইবনু ইয়াযীদ হাদীস শাস্ত্রে যঈফ। আমি মুহাম্মাদকে বলতে শুনেছি আল-কাসিম নির্ভরযোগ্য এবং আলী ইবনু ইয়াযীদ দুর্বল।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩১৯৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে গায়িকা নারীদের ক্রয়-বিক্রয় না করতে, তাদের গান-বাজনা শিক্ষা না দিতে এবং তাদের কেন্দ্র করে ব্যবসা না করতে বলা হয়েছে। বর্ণনায় বলা হয়, এ ধরনের ব্যবসায় কোনো মঙ্গল নেই এবং তাদের মূল্য হারাম। এরপর সূরা লুকমানের সেই আয়াত উল্লেখ করা হয়েছে, যেখানে কিছু মানুষ অর্থ ব্যয় করে এমন কথা বা বিনোদন সংগ্রহ করে, যার মাধ্যমে অজ্ঞতাবশত মানুষকে আল্লাহর পথ থেকে সরানো এবং সেই পথকে ঠাট্টা করা হয়। হাদিসের বক্তব্য একটি নির্দিষ্ট ব্যবসা ও উদ্দেশ্যকে সামনে আনে—মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করা এবং অশ্লীল বা বাতিল কাহিনী দিয়ে ধর্মকে বিদ্রূপ করা। তাই ব্যাখ্যায় সব ধরনের শব্দ, কবিতা বা কণ্ঠকে এক করে ফেলা ঠিক হবে না; এখানে যে কাজগুলো সরাসরি বলা হয়েছে, সেগুলোই মূল বিষয়। অর্থ উপার্জনের পথ বাছাইয়ে কাজের প্রভাব ও উদ্দেশ্য বিবেচনা করাও এই বর্ণনার শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাদিসে গায়িকা নারীর ক্রয়-বিক্রয় ও গান শেখানো থেকে নিষেধ করা হয়েছে।
  • এই ধরনের ব্যবসার মূল্যকে হাদিসে হারাম বলা হয়েছে।
  • মানুষকে আল্লাহর পথ থেকে সরানোর বিনোদন নিন্দিত।
  • আয়ের উৎস বাছাইয়ে ব্যবসার উদ্দেশ্য ও প্রভাব দেখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন