৪৪/৩৪. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২১১ - তাফসীরুল কুরআন
সূরা আল-আহযাব
জামে‘ আত-তিরমিযী : ৩২১১
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩২১১
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ، عَنْ حُسَيْنٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أُمِّ عُمَارَةَ الأَنْصَارِيَّةِ، أَنَّهَا أَتَتِ النَّبِيَّ ﷺ فَقَالَتْ مَا أَرَى كُلَّ شَيْءٍ إِلاَّ لِلرِّجَالِ وَمَا أَرَى النِّسَاءَ يُذْكَرْنَ بِشَيْءٍ فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ : ﴾إن الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ﴿ الآيَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَإِنَّمَا يُعْرَفُ هَذَا الْحَدِيثُ مِنْ هَذَا الْوَجْهِ .
উম্মু ‘উমারাহ্ আল-আনসারিয়্যাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-এর নিকট এসে বললেনঃ আমি (কোরআনে) প্রতিটি প্রসঙ্গ পুরুষদের জন্যই উল্লেখিত দেখতে পাচ্ছি। অথচ মহিলাদের প্রসঙ্গে কোন বিষয়ে আলোচনা দেখছি না।তখন এই আয়াত অবতীর্ণ হয় (অনুবাদ)ঃ “নিশ্চয় যেসব পুরুষ ও স্ত্রীলোক মুসলিম, মু’মিন, আল্লাহ্ তা‘আলার অনুগত, সত্য পথের পথিক, ধৈর্যশীল, আল্লাহ্ তা‘আলাকে ভয়কারী, দান-খাইরাতকারী রোযা পালনকারী, নিজেদের লজ্জাস্থানের হিফাযাতকারী এবং বেশি পরিমাণে আল্লাহ্ তা‘আলাকে মনে করে, আল্লাহ্ তা‘আলা তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার রেখেছেন”- (সূরা আহ্যাব ৩৫)।
আবূ ‘ঈসা (রহঃ) বলেন, এ হাদীসটি হাসান গারীব। উল্লেখিত সনদেই শুধু আমরা এ হাদীস জেনেছি।
