৪৪/৩৪. অধ্যায়ঃ
সূরা আল-আহযাব
জামে তিরমিযী : ৩২১৩
জামে তিরমিযীহাদিস নম্বর ৩২১৩
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِي زَيْنَبَ بِنْتِ جَحْشٍ : (فلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا ) قَالَ فَكَانَتْ تَفْتَخِرُ عَلَى أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم تَقُولُ زَوَّجَكُنَّ أَهْلُكُنَّ وَزَوَّجَنِي اللَّهُ مِنْ فَوْقِ سَبْعِ سَمَوَاتٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
জায়নব বিনতে জাহশ সম্পর্কে যখন এ আয়াত অবতীর্ণ হল (অনুবাদ): “তারপর যায়েদ যখন তার (জায়নবের) সাথে বিয়ের সম্পর্ক শেষ করল তখন আমরা তাকে (জায়নবকে) তোমার কাছে বিয়ে দিলাম,” তখন জায়নব বিনতে জাহশ (রাঃ) নবী (ﷺ)-এর স্ত্রীদের সামনে গর্ব ভরে বলতেন, তোমাদেরকে তোমাদের পরিবারের লোকেরা বিয়ে দিয়েছেন, আর আমাকে বিয়ে দিয়েছেন সাত আসমানের উপর হতে আল্লাহ।
সহীহঃ মুখাতাসার আল-ঊলুয়ি (৮৪/৬), বুখারী।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
