৪৪/৩৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২২১ - মূসা (আ.)-এর লজ্জাশীলতা ও অপবাদ থেকে মুক্তি

সূরা আল-আহযাব

মূসা (আ.)-এর লজ্জাশীলতা: অপবাদ থেকে আল্লাহর মুক্ত করার ঘটনা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩২২১

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، عَنْ عَوْفٍ، عَنِ الْحَسَنِ، وَمُحَمَّدٍ، وَخِلاَسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ " أَنَّ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ كَانَ رَجُلاً حَيِيًّا سِتِّيرًا مَا يُرَى مِنْ جِلْدِهِ شَيْءٌ اسْتِحْيَاءً مِنْهُ فَآذَاهُ مَنْ آذَاهُ مِنْ بَنِي إِسْرَائِيلَ فَقَالُوا مَا يَسْتَتِرُ هَذَا السِّتْرَ إِلاَّ مِنْ عَيْبٍ بِجِلْدِهِ إِمَّا بَرَصٌ وَإِمَّا أُدْرَةٌ وَإِمَّا آفَةٌ وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَرَادَ أَنْ يُبَرِّئَهُ مِمَّا قَالُوا وَإِنَّ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ خَلاَ يَوْمًا وَحْدَهُ فَوَضَعَ ثِيَابَهُ عَلَى حَجَرٍ ثُمَّ اغْتَسَلَ فَلَمَّا فَرَغَ أَقْبَلَ إِلَى ثِيَابِهِ لِيَأْخُذَهَا وَإِنَّ الْحَجَرَ عَدَا بِثَوْبِهِ فَأَخَذَ مُوسَى عَصَاهُ فَطَلَبَ الْحَجَرَ فَجَعَلَ يَقُولُ ثَوْبِي حَجَرُ ثَوْبِي حَجَرُ حَتَّى انْتَهَى إِلَى مَلإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ فَرَأَوْهُ عُرْيَانًا أَحْسَنَ النَّاسِ خَلْقًا وَأَبْرَأَهُ مِمَّا كَانُوا يَقُولُونَ قَالَ وَقَامَ الْحَجَرُ فَأَخَذَ ثَوْبَهُ وَلَبِسَهُ وَطَفِقَ بِالْحَجَرِ ضَرْبًا بِعَصَاهُ فَوَاللَّهِ إِنَّ بِالْحَجَرِ لَنَدَبًا مِنْ أَثَرِ عَصَاهُ ثَلاَثًا أَوْ أَرْبَعًا أَوْ خَمْسًا فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى : ﴾ يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا ﴿ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ وَفِيهِ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ ﷺ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) হতে বর্ণনা করেনঃ মূসা (আঃ) খুবই লজ্জাশীল লোক ছিলেন। তিনি নিজের শরীর ভালভাবেই ঢেকে রাখতেন। লজ্জার কারণে তাঁর গায়ের কোন অংশই প্রকাশ পেত না। বানী ইসরাঈলের মন্দ প্রকৃতির কয়েক লোক তাঁকে বিভিন্নভাবে দুঃখ দিত। এরা বলত, তাঁর এভাবে দেহ ঢেকে রাখার কারণ তাঁর গায়ের কোন সমস্যা আছে অথবা তাঁর গায়ে ধবল রোগ আছে অথবা তাঁর অণ্ডকোষ খুব বড় অথবা অন্য কোন সমস্যা আছে। আল্লাহ তা‘আলা তাদের এসব অপবাদ হতে তাঁকে মুক্ত করার ইচ্ছা করলেন।মূসা (আঃ) এক দিন একাকী নিজের পোশাক খুলে তা একটি পাথরের উপর রেখে গোসল করতে নামলেন। গোসল শেষে তিনি কাপড় নেয়ার জন্য উঠে এলে পাথরটি তাঁর কাপড়সহ দৌড়াতে থাকে। মূসা (আঃ) নিজের লাঠি তুলে নিয়ে পাথরের পিছে পিছে ছোটেন এবং বলতে থাকেনঃ হে পাথর! আমার কাপড় (ফিরিয়ে দাও), হে পাথর! আমার কাপড় (ফিরিয়ে দাও)। এই বলে পাথরের পিছু ধাওয়া করতে করতে তিনি বানী ইসরাঈলের একটি দলের নিকট পৌছে গেলেন। তাঁরা তাঁকে বস্ত্রহীন অবস্থায় দেখতে পেল। তাঁরা তাঁর সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ সুষ্ঠু সুন্দর দেখল। আল্লাহ তাঁকে তাদের অপবাদ হতে সম্পূর্ণ মুক্ত করলেন।রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ পাথর থেমে গেল এবং তিনি তাঁর বস্ত্র নিয়ে পরিধান করলেন। তিনি নিজের লাঠি দিয়ে পাথরটিকে আঘাত করতে লাগলেন। আল্লাহর কসম! পাথরের উপর তাঁর লাঠির আঘাতের তিন, চার অথবা পাঁচটি দাগ পড়ে গেল।এ প্রসঙ্গেই আল্লাহ তা‘আলা ফরমানঃ “হে ঈমানদারগণ! যেসব ব্যক্তি মূসাকে দুঃখ দিয়েছিল তোমরা তাদের মত হয়ো না। আল্লাহ তা‘আলা তাদের বানানো কথাবার্তা হতে তাঁর নির্দোষিতা প্রমাণ করেছেন। তিনি আল্লাহ তা‘আলার নিকট সম্মানের পাত্র ছিলেন” – (সূরা আহ্‌যাব ৬৯)।

আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ হাদীসটি আবূ হুরাইরাহ (রাঃ)-এর বরাতে রাসূলুল্লাহ (ﷺ) হতে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২২১-এর সারসংক্ষেপ

মূল বিষয়: লজ্জাশীলতা ও অপবাদ। এই হাদিসে মূসা (আ.)-এর গভীর লজ্জাশীলতা ও দেহ ঢেকে রাখার অভ্যাস তুলে ধরা হয়েছে। বনী ইসরাইলের কিছু মন্দ লোক তাঁর এই শালীন আচরণকে ভুলভাবে ব্যাখ্যা করে শরীরের রোগ বা ত্রুটির অপবাদ দেয়। আল্লাহ তাঁকে এসব বানানো কথা থেকে মুক্ত করতে চাইলেন। গোসলের পর পাথর তাঁর কাপড় নিয়ে চলতে থাকলে তিনি তার পেছনে যান। একদল লোক তাঁকে দেখে বুঝতে পারে, তাদের অভিযোগ সত্য ছিল না। এরপর তিনি কাপড় পরে নেন এবং পাথরে লাঠি দিয়ে আঘাত করেন। হাদিসটি শেখায়, কারও শালীনতা বা ব্যক্তিগত অভ্যাস নিয়ে কুৎসা রটানো ঠিক নয়। আল্লাহর সম্মানিত বান্দাকে কষ্ট দেওয়া গুরুতর অপরাধ। সূরা আহযাবের আয়াতের মাধ্যমে মুমিনদের মূসা (আ.)-কে কষ্ট দেওয়া লোকদের মতো না হতে বলা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কারও শালীনতা দেখে তার সম্পর্কে খারাপ ধারণা করা উচিত নয়।
  • প্রমাণ ছাড়া শারীরিক ত্রুটি বা রোগের অপবাদ দেওয়া অন্যায়।
  • আল্লাহ মূসা (আ.)-এর নির্দোষিতা মানুষের সামনে প্রকাশ করেছেন।
  • মুমিনকে নবী-রাসূলদের কষ্ট দেওয়া লোকদের পথ থেকে দূরে থাকতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন