৪৪/৪১. অধ্যায়ঃ
সূরা আয-যুমার
জামে তিরমিযী : ৩২৪৩
জামে তিরমিযীহাদিস নম্বর ৩২৪৩
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كَيْفَ أَنْعَمُ وَقَدِ الْتَقَمَ صَاحِبُ الْقَرْنِ الْقَرْنَ وَحَنَى جَبْهَتَهُ وَأَصْغَى سَمْعَهُ يَنْتَظِرُ أَنْ يُؤْمَرَ أَنْ يَنْفُخَ فَيَنْفُخَ " . قَالَ الْمُسْلِمُونَ فَكَيْفَ نَقُولُ يَا رَسُولَ اللَّهِ قَالَ " قُولُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ تَوَكَّلْنَا عَلَى اللَّهِ رَبِّنَا " . وَرُبَّمَا قَالَ سُفْيَانُ عَلَى اللَّهِ تَوَكَّلْنَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَاهُ الأَعْمَشُ أَيْضًا عَنْ عَطِيَّةَ عَنْ أَبِي سَعِيدٍ .
আবু সা’ঈদ আল–খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
হাদিসটি আরবি এবং বাংলাতে একই অর্থ বহন করে। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শিঙ্গা ফুঁৎকারকারী মুখে শিঙ্গা নিয়ে মাথা ঝুঁকিয়ে কান খাড়া করে অপেক্ষায় আছেন, শিঙ্গায় ফুঁ দেয়ার আদেশ পাওয়া মাত্র তিনি ফুঁ দেবেন, এ অবস্থায় আমি কিভাবে নিশ্চিন্তে আরামে বসে থাকতে পারি? মুসলিমরা বলল, হে আল্লাহর রাসূল! আমরা কিভাবে দোয়া করব? তিনি বললেনঃ “হাসবুনাল্লাহু ওয়া নিঅমাল ওয়াকীল, তাওয়াক্কালনা আলাল্লাহি রব্বিনা” আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই আমাদের অতি উত্তম অভিভাবক, আমরা আমাদের রব আল্লাহ তাআলার উপর নির্ভর করি। সুফইয়ান তার বর্ণনায় কখনো, “তাওয়াক্কালনা আলাল্লাহ” এর পরিবর্তে “আলাল্লাহি তাওয়াক্কালনা” বর্ণনা করেছেন।
সহীহঃ সহীহাহ (১০৭৮, ১০৭৯)আবু ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান। আ’মাশ হাদীসটী ‘আতিয়ার সুত্রে আবু সা’ঈদ হতে বর্ণনা করেছেন।
