৪৪/৫২. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২৭৩ - আদ জাতির ধ্বংস

সূরা আয-যারিয়াত

আদ জাতির দূতের ঘটনা: কালো মেঘ ও বিধ্বংসী বায়ু

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩২৭৩

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ سَلاَّمٍ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ رَجُلٍ، مِنْ رَبِيعَةَ قَالَ قَدِمْتُ الْمَدِينَةَ فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذُكِرْتُ عِنْدَهُ وَافِدَ عَادٍ فَقُلْتُ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِثْلَ وَافِدِ عَادٍ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَمَا وَافِدُ عَادٍ ‏"‏ ‏.‏ قَالَ فَقُلْتُ عَلَى الْخَبِيرِ سَقَطْتَ إِنَّ عَادًا لَمَّا أُقْحِطَتْ بَعَثَتْ قَيْلاً فَنَزَلَ عَلَى بَكْرِ بْنِ مُعَاوِيَةَ فَسَقَاهُ الْخَمْرَ وَغَنَّتْهُ الْجَرَادَتَانِ ثُمَّ خَرَجَ يُرِيدُ جِبَالَ مَهْرَةَ فَقَالَ اللَّهُمَّ إِنِّي لَمْ آتِكَ لِمَرِيضٍ فَأُدَاوِيَهِ وَلاَ لأَسِيرٍ فَأُفَادِيَهُ فَاسْقِ عَبْدَكَ مَا كُنْتَ مُسْقِيَهُ وَاسْقِ مَعَهُ بَكْرَ بْنَ مُعَاوِيَةَ ‏.‏ يَشْكُرْ لَهُ الْخَمْرَ الَّذِي سَقَاهُ فَرُفِعَ لَهُ سَحَابَاتٌ فَقِيلَ لَهُ اخْتَرْ إِحْدَاهُنَّ فَاخْتَارَ السَّوْدَاءَ مِنْهُنَّ فَقِيلَ لَهُ خُذْهَا رَمَادًا رَمْدَدًا لاَ تَذَرُ مِنْ عَادٍ أَحَدًا وَذُكِرَ أَنَّهُ لَمْ يُرْسَلْ عَلَيْهِمْ مِنَ الرِّيحِ إِلاَّ قَدْرُ هَذِهِ الْحَلْقَةِ يَعْنِي حَلْقَةَ الْخَاتَمِ ‏.‏ ثُمَّ قَرَأَ ‏:‏ ‏(‏إذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيحَ الْعَقِيمَ * مَا تَذَرُ مِنْ شَيْءٍ أَتَتْ عَلَيْهِ إِلاَّ جَعَلَتْهُ كَالرَّمِيمِ ‏)‏ الآيَةَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ سَلاَّمٍ أَبِي الْمُنْذِرِ عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ عَنْ أَبِي وَائِلٍ عَنِ الْحَارِثِ بْنِ حَسَّانَ وَيُقَالُ لَهُ الْحَارِثُ بْنُ يَزِيدَ ‏.‏

আবূ ওয়ায়িল (রহঃ) হতে বর্ণিতঃ

রাবী’আহ গোত্রের এক লোক বলেন, আমি মাদীনায় পৌঁছে রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হলাম। তার নিকট আমি আদ জাতির দূত প্রসঙ্গে বললাম, আমি আদ জাতির দূতের মত হওয়া হতে আল্লাহ তা’আলার নিকট আশ্রয় প্রার্থনা করি। রাসুলুল্লাহ (ﷺ) প্রশ্ন করেনঃ আদ জাতির দূতের কি হয়েছিল? আমি বললাম, আপনি ওয়াকিফহাল ব্যক্তিরই সাক্ষাৎ পেয়েছেন।আদ জাতি দুর্ভিক্ষে পতিত হলে তারা ক্বায়ল নামক এক লোককে প্রেরণ করে এবং সে (মক্কার কাছাকাছি) বাকর ইবনু মু’আবিয়াহর বাড়িতে উপস্থিত হয়। বাকর তাকে মদ পান করায় এবং তার সম্মুখে দু’টি গায়িকা বাদী গান পরিবেশন করে। তারপর সে মাহারা (গোত্রের) অঞ্চলের পর্বতমালায় যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।সে এ বলে প্রার্থনা করেঃ হে আল্লাহ! তোমার কাছে আমি কোন অসুখ হতে নিরাময় পাওয়ার জন্য আসিনি এবং কোন বন্দিকে মুক্তিপণ দিয়ে মুক্ত করার জন্যও আসিনি। অতএব আপনার এ বান্দাকে আপনি যত পারেন বৃষ্টিতে সিক্ত করুন এবং এর সঙ্গে বাকর ইবনু মু’আবিয়াহকেও সিক্ত করুন। বাকর তাকে যে মদ পান করায়, সে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছিল। অতএব তার জন্য মেঘমালা উত্থিত হল এবং তাকে বলা হল, তুমি এগুলোর মাঝে যে কোন একটি মেঘখন্ড বেছে নাও।সে মেঘমালার মাঝ হতে একখন্ড কালো মেঘ বেছে নিল। তাকে বলা হল, কবুল কর, এটা জ্বলে পুড়ে ছাইয়ের ন্যায় করে ফেলবে, যা আদ জাতির কাউকে পরিত্রাণ দিবে না। উল্লেখ্য যে, একটি আংটির বৃত্তের পরিমাণ বাতাসের ঝাপটা তাদের উপর পাঠানো হয়েছিল মাত্র।তারপর এ আয়াতটি তিনি পাঠ করেন (অনুবাদ)ঃ “তাদের উপর যখন আমি বিধ্বংসী বায়ু পাঠিয়ে ছিলাম তা যখন যা কিছুর উপর বয়ে গিয়েছিল সমস্ত কিছু চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছিল”-(সূরা যারিয়াত ৪১-৪২)

আবূ ঈসা বলেন, একাধিক বর্ণনাকারী এ হাদিসটি আবুল মুনযির সাল্লাম (রহঃ)- এর সূত্রে তিনি আসিম ইবনু আবী নাজুদ হতে, তিনি আবূ ওয়ায়িল হতে, তিনি হারিস ইবনু হাসসান হতে এই সূত্রে বর্ণনা করেছেন। এই আল-হারিসকে ইবনু ইয়াজিদও বলা হয়।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২৭৩-এর সারসংক্ষেপ

এই দীর্ঘ হাদিসে আদ জাতির দূতের ঘটনা বলা হয়েছে। দুর্ভিক্ষের সময় তারা কায়ল নামে একজনকে বৃষ্টির জন্য পাঠায়। পথে সে বাকর ইবনু মুয়াবিয়ার আতিথ্য নেয়, মদ পান করে এবং গান শোনে। পরে সে পাহাড়ি এলাকায় গিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করে, সঙ্গে বাকরের জন্যও পানি চায়। তার সামনে কয়েকটি মেঘ তোলা হলে সে কালো মেঘ বেছে নেয়। কিন্তু সেটি কল্যাণের বৃষ্টি নয়; আদ জাতিকে ধ্বংসকারী বায়ু বহন করেছিল। বর্ণনায় বলা হয়েছে, অল্প পরিমাণ বায়ুই তাদের সবকিছুকে চূর্ণ করে দেয়। “আদ জাতির ধ্বংস”, “কালো মেঘের ঘটনা” এবং “বিধ্বংসী বায়ু” এই হাদিসের মূল বিষয়। বাহ্যিকভাবে আশার মতো কিছু আসলেও তার ফল আল্লাহর সিদ্ধান্তের ওপর নির্ভর করে—ঘটনাটি এ বিষয়ে গভীর সতর্কতা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আদ জাতি দুর্ভিক্ষে সাহায্যের জন্য একজন দূত পাঠিয়েছিল।
  • দূত যে কালো মেঘ বেছে নিয়েছিল, সেটি বৃষ্টি নয়—ধ্বংসের বায়ু নিয়ে এসেছিল।
  • আল্লাহর শাস্তি অল্প মাধ্যমেও ব্যাপক ধ্বংস ঘটাতে পারে।
  • কোনো বাহ্যিক লক্ষণকে দেখে নিশ্চিত কল্যাণ ধরে নেওয়া ঠিক নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন