৪৪/৫৪. অধ্যায়ঃ
সূরা আন-নাজম
জামে তিরমিযী : ৩২৮০
জামে তিরমিযীহাদিস নম্বর ৩২৮০
حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الأُمَوِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِ اللَّهِ ( ولَقَدْ رَآهُ نَزْلَةً * أُخْرَى عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَى ) ( فأوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى ) (فكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى ) . قَالَ ابْنُ عَبَّاسٍ قَدْ رَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তা’আলার বাণীঃ “তিনি নিশ্চয়ই তাঁকে নিকটবর্তী কুল গাছের কাছে প্রত্যক্ষ করেছেন”-(সূরা নাজম ১৩-১৪)। “আল্লাহ তা'আলা তখন তাঁর বান্দার জন্য যা ওহী করার তা ওহী করলেন” -(সূরা নাজম ১০) এবং “ফলে তাদের মধ্যে দুই ধনুক পরিমাণ বা তারও কম পার্থক্য রইল” -(সূরা নাজম ৯)। আয়াতসমূহ প্রসঙ্গে ইবনু আব্বাস (রাঃ) বলেন, নিশ্চয়ই নবী (ﷺ) তাঁকে প্রত্যক্ষ করেছেন।
হাসান সহীহঃ আযযিলাল (হাঃ ১৯১, ৪৩৯), মুসলিম।আবূ ঈসা বলেন, এটি হাসান হাদীস।
