৪৪/৭৭. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৩৩৯ - জুমার দিনের মর্যাদা ও দোয়া কবুলের সময়
সূরা আল-বুরূজ
জুমার দিনের দোয়া কবুলের সময় ও আরাফার দিনের ব্যাখ্যা
জামে‘ আত-তিরমিযী : ৩৩৩৯
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৩৩৯
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ، عَنْ أَيُّوبَ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْيَوْمُ الْمَوْعُودُ يَوْمُ الْقِيَامَةِ وَالْيَوْمُ الْمَشْهُودُ يَوْمُ عَرَفَةَ وَالشَّاهِدُ يَوْمُ الْجُمُعَةِ وَمَا طَلَعَتِ الشَّمْسُ وَلاَ غَرَبَتْ عَلَى يَوْمٍ أَفْضَلَ مِنْهُ فِيهِ سَاعَةٌ لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُؤْمِنٌ يَدْعُو اللَّهَ بِخَيْرٍ إِلاَّ اسْتَجَابَ اللَّهُ لَهُ وَلاَ يَسْتَعِيذُ مِنْ شَرٍّ إِلاَّ أَعَاذَهُ اللَّهُ مِنْهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مُوسَى بْنِ عُبَيْدَةَ . وَمُوسَى بْنُ عُبَيْدَةَ يُضَعَّفُ فِي الْحَدِيثِ ضَعَّفَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ وَغَيْرُهُ مِنْ قِبَلِ حِفْظِهِ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ "আল ইয়াউমুল মাও'ঊদ"- (সূরা বুরূজ ২) অর্থ-কেয়ামতের দিন; "আল-ইয়াউমুল মাশ্হুদ "-(সূরা হূদ ১০৩) অর্থ-'আরাফাতে (উপস্থিতির) দিন এবং "আশ্-শাহিদ (সূরা বুরূজ ৩) অর্থ- জুমু'আর দিন। রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেনঃ যে সমস্ত দিন সূর্য উদিত হয় ও অস্ত যায় তার মাঝে জুমু'আর দিনের তুলনায় বেশি ভালো কোন দিন নেই। এ দিনের মধ্যে এমন একটি সময় আছে, ঠিক সে সময় কোন মু'মিন বান্দা আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করলে তার প্রার্থনা তিনি কবুল করেন এবং যে বস্তু (অনিষ্ট) হতে সে আশ্রয় প্রার্থনা করে তা হতে তিনি তাকে আশ্রয় দান করেন।
আলী ইবনু হুজর-কুররান ইবনু তাম্মাম আল-আসাদী হতে, তিনি মূসা ইবনু 'উবাইদাহ্ র সনদে উপরোক্ত হাদীসের একই রকম বর্ণনা করেছেন। মূসা ইবনু 'উবাইদাহ্ আর-রাবাযীর উপনাম আবূ 'আবদুল 'আযীয। ইয়াহ্ইয়া ইবনু সা'ঈদ আল-কাত্তান প্রমুখ তার স্মরণশক্তির দুর্বলতার সমালোচনা করেছেন। অবশ্য শু'বাহ্, সুফ্ইয়ান আস্- সাওরী প্রমুখ ইমামগণ মূসা ইবনু 'উবাইদাহ্ হতে হাদীস হাদীস রিওয়ায়াত করেছেন। আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। এ হাদীস কেবল মূসা ইবনু 'উবাইদাহ্ র সনদেই আমরা অবগত হয়েছি। হাদীসশাস্ত্রে মূসা ইবনু 'উবাইদাকে দুর্বল আখ্যায়িত করা হয়েছে। ইয়াহ্ইয়া ইবনু সা'ঈদ প্রমুখ তাকে তার স্মৃতিশক্তির দিক হতে কমজোর বলেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৩৩৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে কয়েকটি কুরআনিক শব্দের ব্যাখ্যা এবং জুমার দিনের মর্যাদা বলা হয়েছে। “আল-ইয়াওমুল মাওঊদ” বলতে কিয়ামতের দিন, “আল-ইয়াওমুল মাশহুদ” বলতে আরাফার দিন এবং “আশ-শাহিদ” বলতে জুমার দিন বোঝানো হয়েছে। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জুমার দিনকে সূর্য উদয় ও অস্ত যাওয়া দিনের মধ্যে উত্তম বলে উল্লেখ করেন। তিনি জানান, জুমার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে কল্যাণ চেয়ে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন এবং অনিষ্ট থেকে আশ্রয় চাইলে আশ্রয় দেন। “জুমার দিনে দোয়া কবুলের সময়”, “আরাফার দিনের ফজিলত” এবং “আল ইয়াওমুল মাওঊদ অর্থ” এই হাদিসের মূল কীওয়ার্ড। হাদিসে সেই সময়ের নির্দিষ্ট ঘড়ি বলা হয়নি, তাই নিশ্চিত সময় বানিয়ে বলা উচিত নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল-ইয়াওমুল মাওঊদ বলতে কিয়ামতের দিন বোঝানো হয়েছে।
- আল-ইয়াওমুল মাশহুদ আরাফার দিন এবং আশ-শাহিদ জুমার দিন।
- জুমার দিনে দোয়া কবুলের একটি বিশেষ সময় আছে।
- কল্যাণ চাওয়া ও অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনার শিক্ষা দেওয়া হয়েছে।
