৪৪/৯৩. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৩৬৪ - সূরা ইখলাস ও তাওহীদ

সূরা আল-ইখলাস

সূরা ইখলাসের তাওহীদ: আল্লাহ এক ও অদ্বিতীয়

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৩৬৪

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو سَعْدٍ، هُوَ الصَّغَانِيُّ عَنْ أَبِي جَعْفَرٍ الرَّازِيِّ، عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، أَنَّ الْمُشْرِكِينَ، قَالُوا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم انْسُبْ لَنَا رَبَّكَ ‏.‏ فَأَنْزَلَ اللَّهُ ‏:‏ ‏(‏ قلْ هُوَ اللَّهُ أَحَدٌ * اللَّهُ الصَّمَدُ ‏)‏ فَالصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ لأَنَّهُ لَيْسَ شَيْءٌ يُولَدُ إِلاَّ سَيَمُوتُ وَلَيْسَ شَيْءٌ يَمُوتُ إِلاَّ سَيُورَثُ وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لاَ يَمُوتُ وَلاَ يُورَثُ ‏:‏ ‏(‏ لَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ ‏)‏ قَالَ ‏"‏ لَمْ يَكُنْ لَهُ شَبِيهٌ وَلاَ عِدْلٌ وَلَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ‏"‏ ‏.

উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ

মুশরিকরা রাসূলুল্লাহ (ﷺ)-কে বলল, আমাদেরকে আপনার প্রভুর বংশ বৃত্তান্ত দিন। এরই জবাবে মহান আল্লাহ তা‘আলা অবতীর্ণ করেনঃ কুল হুওয়াল্লাহু আহাদ। আল্লাহুস্ সামাদ (“আপনি বলুন, তিনিই আল্লাহ” যিনি এক ও অদ্বিতীয়। আল্লাহ তা‘আলা কারো মুখাপেক্ষী নন)। আর সামাদ (অমুখাপেক্ষী) তিনিই, যিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। কেননা যে কারো ঔরসজাত হবে সে মারা যাবে এবং তার উত্তরাধিকারীও হবে। অথচ আল্লাহ তা‘আলা মৃত্যুবরণ করবেন না এবং তাঁর উত্তরাধিকারীও কেউ নেই। “এবং তার সমান কেউ নেই।” রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তাঁর কোন সদৃশ ও সমকক্ষ নেই।“কোন কিছুই তার সদৃশ নয়।” (সূরা শুরা ১)

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৩৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো তাওহীদ। মুশরিকরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে তাঁর রবের বংশ সম্পর্কে প্রশ্ন করেছিল। এর জবাবে আল্লাহ সূরা ইখলাস নাযিল করেন: আল্লাহ এক, তিনি সামাদ—অর্থাৎ কারো মুখাপেক্ষী নন। হাদিসে ব্যাখ্যা এসেছে, তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি। কারণ যে জন্ম নেয়, সে মারা যায় এবং তার উত্তরাধিকারী থাকে; কিন্তু আল্লাহ মৃত্যুবরণ করেন না, তাঁর কোনো উত্তরাধিকারীও নেই। আরও বলা হয়েছে, তাঁর সমান কেউ নেই, তাঁর সদৃশ বা সমকক্ষ নেই। তাই সূরা ইখলাসের হাদিস আল্লাহ সম্পর্কে মুসলিমের বিশ্বাসকে পরিষ্কার করে: আল্লাহ সৃষ্টির মতো নন, তিনি একক, চিরস্থায়ী এবং সব কিছুর ঊর্ধ্বে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ এক ও অদ্বিতীয়; তাঁর কোনো সমকক্ষ নেই।
  • আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরং সব সৃষ্টি তাঁর মুখাপেক্ষী।
  • আল্লাহ জন্ম দেন না এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি।
  • আল্লাহর পরিচয় কুরআনের বর্ণনার উপর ভিত্তি করে জানতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন