৪৫/৭. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৩৭৯ - যিকিরের আসর ও ফেরেশতাদের সামনে গর্ব
যে সকল লোক বসে বসে আল্লাহ তা‘আলার যিকর করে তাদের মর্যাদা
যিকিরের আসর: আল্লাহর প্রশংসা ও ফেরেশতাদের সামনে মর্যাদা
জামে‘ আত-তিরমিযী : ৩৩৭৯
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৩৭৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْعَطَّارُ، حَدَّثَنَا أَبُو نَعَامَةَ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ خَرَجَ مُعَاوِيَةُ إِلَى الْمَسْجِدِ فَقَالَ مَا يُجْلِسُكُمْ قَالُوا جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ قَالَ آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلاَّ ذَاكَ قَالُوا وَاللَّهِ مَا أَجْلَسَنَا إِلاَّ ذَاكَ . قَالَ أَمَا إِنِّي مَا أَسْتَحْلِفُكُمْ تُهْمَةً لَكُمْ وَمَا كَانَ أَحَدٌ بِمَنْزِلَتِي مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَقَلَّ حَدِيثًا عَنْهُ مِنِّي إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ " مَا يُجْلِسُكُمْ " . قَالُوا جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ وَنَحْمَدُهُ لِمَا هَدَانَا لِلإِسْلاَمِ وَمَنَّ عَلَيْنَا بِهِ . فَقَالَ " آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلاَّ ذَاكَ " . قَالُوا آللَّهِ مَا أَجْلَسَنَا إِلاَّ ذَاكَ . قَالَ " أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ لِتُهْمَةٍ لَكُمْ إِنَّهُ أَتَانِي جِبْرِيلُ فَأَخْبَرَنِي أَنَّ اللَّهَ يُبَاهِي بِكُمُ الْمَلاَئِكَةَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَأَبُو نَعَامَةَ السَّعْدِيُّ اسْمُهُ عَمْرُو بْنُ عِيسَى وَأَبُو عُثْمَانَ النَّهْدِيُّ اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَلٍّ .
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
মু’আবিয়াহ্ (রাঃ) মসজিদে গেলেন। তিনি (মসজিদে কিছু লোক বসা দেখে তাদেরকে) বললেন, তোমাদের কিসে বসিয়ে রেখেছে? তারা বললেন, আমরা বসে বসে আল্লাহ তা‘আলার যিক্র করছি। তিনি বললেন, আল্লাহর কসম! তোমাদেরকে আল্লাহ তা‘আলার যিক্রই কি বসিয়ে রেখেছে? তারা বললেন, আল্লাহর শপথ! আল্লাহ তা‘আলার যিক্রই আমাদেরকে বসিয়ে রেখেছে। তিনি বললেন, শোন! তোমাদের মিথ্যা বলার সন্দেহে আমি তোমাদেরকে শপথ করাইনি। রাসূলুল্লাহ (ﷺ) হতে আমার চেয়ে কম হাদীস বর্ণনাকারীও কেউ নেই।একদিন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাথীদের এক দরবারে পৌঁছে বললেনঃ তোমাদেরকে কিসে বসিয়ে রেখেছে? তারা বলেন, এখানে বসে আমরা আল্লাহ তা‘আলার যিক্র করছি এবং তাঁর প্রশংসা করছি, কেননা ইসলামের দিকে তিনিই আমাদেরকে পথ দেখিয়েছেন এবং ইসলামের মাধ্যমে আমাদের প্রতি বিরাট অনুগ্রহ করেছেন। তিনি বললেনঃ আল্লাহর শপথ! এটাই তোমাদেরকে বসিয়ে রেখেছে কি? তারা বললেন, আল্লাহর শপথ! আমাদেরকে শুধুমাত্র এটাই বসিয়ে রেখেছে। তিনি বললেনঃ তোমাদের মিথ্যা বলার সন্দেহে আমি তোমাদেরকে কসম দেইনি। জিবরীল (আঃ) আমার কাছে এসে আমাকে জানিয়েছেন যে, আল্লাহ তা‘আলা ফেরেশতাদের সম্মুখে তোমাদের নিয়ে গর্ব করছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৩৭৯-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো যিকিরের আসর। মু‘আবিয়া (রাঃ) কিছু লোককে মসজিদে বসে থাকতে দেখে জিজ্ঞেস করেন, কী কারণে তারা বসেছে। তারা বলে, আল্লাহর যিকিরের জন্য। এরপর তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর একটি ঘটনা বলেন। নবী (صلى الله عليه وسلم) সাহাবীদের এক মজলিসে এসে একই প্রশ্ন করেছিলেন। তারা বলেছিল, তারা আল্লাহর যিকির করছে এবং তাঁর প্রশংসা করছে, কারণ আল্লাহ তাদের ইসলামের পথে পরিচালিত করেছেন এবং ইসলামের মাধ্যমে অনুগ্রহ করেছেন। তখন নবী (صلى الله عليه وسلم) জানান, জিবরাঈল (আঃ) এসে বলেছেন, আল্লাহ ফেরেশতাদের সামনে তাদের নিয়ে গর্ব করছেন। এই হাদিসে যিকিরের সঙ্গে কৃতজ্ঞতার সম্পর্ক দেখা যায়। শুধু মুখে যিকির নয়, ইসলামের নেয়ামত বুঝে আল্লাহর প্রশংসা করাও বড় বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর যিকির ও প্রশংসার জন্য বসা প্রশংসনীয় আমল।
- ইসলামের হিদায়াত আল্লাহর বড় অনুগ্রহ—এর জন্য কৃতজ্ঞ হওয়া উচিত।
- নবী (صلى الله عليه وسلم) সাহাবীদের উদ্দেশ্য যাচাই করে তাদের সুসংবাদ দেন।
- যিকিরের আসর আল্লাহর কাছে মর্যাদার কারণ হতে পারে।
