৪৫/৫১. অধ্যায়ঃ
নতুন চাঁদ দেখে যে দোয়া পড়তে হয়
জামে তিরমিযী : ৩৪৫১
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৪৫১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ سُفْيَانَ الْمَدَنِيُّ، حَدَّثَنِي بِلاَلُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَأَى الْهِلاَلَ قَالَ " اللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالإِيمَانِ وَالسَّلاَمَةِ وَالإِسْلاَمِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
ত্বালহা ইবনু ‘উবাইদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নতুন চাঁদ দেখার পর নবী (ﷺ) বলতেনঃ “হে আল্লাহ! আমাদের জন্য চাঁদটিকে বরকতময়, ঈমান, নিরাপত্তা ও ইসলামের বাহন করে উদিত করো। হে নতুন চাঁদ, আল্লাহ তা’আলা আমারও প্রভু, তোমারও প্রভু।”
সহীহঃ সহীহাহ (হাঃ ১৮১৬), আল-কালিমুত তাইয়্যিব (১৬১/১১৪)
