৪৫/৬৪. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪৭৫ - ইসমে আযম দিয়ে দোয়া করার শিক্ষা
নাবী (ﷺ) হতে বর্ণিত বিভিন্ন দোয়ার সমষ্টি
ইসমে আযমের দোয়া: আল্লাহর একত্ব দিয়ে প্রার্থনা
জামে‘ আত-তিরমিযী : ৩৪৭৫
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৪৭৫
حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عِمْرَانَ الثَّعْلَبِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ الأَسْلَمِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً يَدْعُو وَهُوَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ . قَالَ فَقَالَ " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ سَأَلَ اللَّهَ بِاسْمِهِ الأَعْظَمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَى " . قَالَ زَيْدٌ فَذَكَرْتُهُ لِزُهَيْرِ بْنِ مُعَاوِيَةَ بَعْدَ ذَلِكَ بِسِنِينَ فَقَالَ حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ . قَالَ زَيْدٌ ثُمَّ ذَكَرْتُهُ لِسُفْيَانَ الثَّوْرِيِّ فَحَدَّثَنِي عَنْ مَالِكٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَى شَرِيكٌ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ وَإِنَّمَا أَخَذَهُ أَبُو إِسْحَاقَ الْهَمْدَانِيُّ عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ وَإِنَّمَا دَلَّسَهُ . وَرَوَى شَرِيكٌ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي إِسْحَاقَ .
‘আবদুল্লাহ ইবনু বুরাইদাহ্ আল-আসলামী (রহঃ) হতে তার বাবা হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এক লোককে তার দোয়া এভাবে বলতে শুনেনঃ “হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে, তুমিই একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোন মা’বূদ নেই, তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি, তার সমকক্ষ কেউ নেই”। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেনঃ সেই মহান সত্তার কসম যাঁর হাতে আমার জীবন! নিঃসন্দেহে এই লোক আল্লাহ তা’আলার মহান নামের ওয়াসীলায় তার নিকটে প্রার্থনা করেছে, যে নামের ওয়াসীলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের ওয়াসীলায় প্রার্থনা করলে তিনি দান করেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪৭৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে দোয়ার একটি সুন্দর পদ্ধতি দেখা যায়। এক ব্যক্তি দোয়ায় বললেন, হে আল্লাহ! আমি তোমার কাছে চাই এবং সাক্ষ্য দিচ্ছি যে, তুমিই একমাত্র আল্লাহ; তুমি ছাড়া কোনো মাবুদ নেই; তুমি একক, স্বয়ংসম্পূর্ণ; তুমি কাউকে জন্ম দাওনি, তোমাকেও জন্ম দেওয়া হয়নি এবং তোমার সমকক্ষ কেউ নেই। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এই দোয়া শুনে বললেন, সে আল্লাহর মহান নামের ওয়াসীলায় প্রার্থনা করেছে; যে নাম দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং চাইলে দান করেন। এখানে মূল শিক্ষা হলো, দোয়ার শুরুতে আল্লাহর একত্ব, পবিত্রতা ও গুণগান উল্লেখ করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দোয়ায় আল্লাহর একত্ব ও গুণগান উল্লেখ করা সুন্দর পদ্ধতি।
- এই দোয়াকে ইসমে আযমের সঙ্গে যুক্ত করে বর্ণনা করা হয়েছে।
- সূরা ইখলাসের অর্থের মতো তাওহীদপূর্ণ বাক্য দোয়ায় এসেছে।
- দোয়া করার সময় আল্লাহকে বিশ্বাস ও ভক্তির সঙ্গে ডাকতে হয়।
