৪৫/৭৭. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪৯৫ - গুনাহ, ফিতনা ও ঋণ থেকে আশ্রয়ের বিস্তৃত দোয়া
(যে দোয়াটি রাসূলুল্লাহ (ﷺ) কুরআনের সূরা শিখানোর ন্যায় গুরুত্ব নিয়ে শিখাতেন)
গুনাহ মাফের দোয়া: ফিতনা, কবর ও ঋণ থেকে আশ্রয়
জামে‘ আত-তিরমিযী : ৩৪৯৫
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৪৯৫
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُو بِهَؤُلاَءِ الْكَلِمَاتِ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ وَعَذَابِ الْقَبْرِ وَفِتْنَةِ الْقَبْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْغِنَى وَمِنْ شَرِّ فِتْنَةِ الْفَقْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَأَنْقِ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا أَنْقَيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এ সকল বাক্য দিয়ে দোয়া করতেনঃ “হে আল্লাহ্! আমি তোমার কাছে আশ্রয় চাইঃ জাহান্নামের বিপর্যয় ও জাহান্নামের শাস্তি হতে, কবরের পরীক্ষা ও কবরের শাস্তি হতে, প্রাচুর্যের বিপর্যয়কর অনিষ্ট হতে, দরিদ্রতার বিপর্যয়কর অকল্যাণ হতে এবং মাসীহ দাজ্জালের অনিষ্ট হতে। হে আল্লাহ্! তুমি আমার গুনাহসমূহ বরফ-শিলা পানি দিয়ে ধুয়ে ফেল, আমার মনকে সকল পাপ হতে পরিচ্ছন্ন কর যেমনভাবে পরিচ্ছন্ন করেছ সাদা কাপড়কে ময়লা থেকে এবং আমার ও আমার গুনাহসমূহের মধ্যে এতটা ব্যবধান সৃষ্টি করে দাও যতটা ব্যবধান তুমি সৃষ্টি করেছ পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ্! তোমার নিকট আশ্রয় চাই অলসতা, বার্ধক্য, গুনাহের প্রলুব্ধকর বস্তু ও ঋণগ্রস্ততা হতে”।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪৯৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর একটি বিস্তৃত দোয়া এসেছে। এতে জাহান্নামের বিপর্যয় ও শাস্তি, কবরের পরীক্ষা ও শাস্তি, ধন-সম্পদের ফিতনার অনিষ্ট, দরিদ্রতার ফিতনার অকল্যাণ এবং মাসীহ দাজ্জালের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে। এরপর গুনাহসমূহকে বরফ-শিলা পানি দিয়ে ধুয়ে দেওয়া, হৃদয়কে পাপ থেকে পরিষ্কার করা এবং গুনাহ থেকে দূরে রাখার দোয়া আছে। শেষে অলসতা, বার্ধক্য, গুনাহের দিকে টান এবং ঋণগ্রস্ততা থেকে আশ্রয় চাওয়া হয়েছে। গুনাহ মাফের দোয়া হিসেবে এটি ভেতরের পবিত্রতা, বাহ্যিক বিপদ এবং আখিরাতের নিরাপত্তাকে একসঙ্গে স্মরণ করায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গুনাহ থেকে পবিত্রতা আল্লাহর কাছে চাইতে হয়।
- ধন ও দরিদ্রতা—দুই অবস্থাতেই ফিতনা থাকতে পারে।
- কবর, জাহান্নাম ও দাজ্জালের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া দরকার।
- অলসতা ও ঋণগ্রস্ততা থেকেও নবী (صلى الله عليه وسلم) আশ্রয় চাইতেন।
