৪৫/৮৩. অধ্যায়ঃ

(আল্লাহ রব্বুল ‘আলামীনের নিরানব্বই নাম)

জামে তিরমিযীহাদিস নম্বর ৩৫০৭

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ الْجُوزَجَانِيُّ، حَدَّثَنِي صَفْوَانُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ لِلَّهِ تَعَالَى تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً غَيْرَ وَاحِدَةٍ مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ هُوَ اللَّهُ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلاَمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ الْغَفَّارُ الْقَهَّارُ الْوَهَّابُ الرَّزَّاقُ الْفَتَّاحُ الْعَلِيمُ الْقَابِضُ الْبَاسِطُ الْخَافِضُ الرَّافِعُ الْمُعِزُّ الْمُذِلُّ السَّمِيعُ الْبَصِيرُ الْحَكَمُ الْعَدْلُ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ الْعَلِيُّ الْكَبِيرُ الْحَفِيظُ الْمُقِيتُ الْحَسِيبُ الْجَلِيلُ الْكَرِيمُ الرَّقِيبُ الْمُجِيبُ الْوَاسِعُ الْحَكِيمُ الْوَدُودُ الْمَجِيدُ الْبَاعِثُ الشَّهِيدُ الْحَقُّ الْوَكِيلُ الْقَوِيُّ الْمَتِينُ الْوَلِيُّ الْحَمِيدُ الْمُحْصِي الْمُبْدِئُ الْمُعِيدُ الْمُحْيِي الْمُمِيتُ الْحَىُّ الْقَيُّومُ الْوَاجِدُ الْمَاجِدُ الْوَاحِدُ الصَّمَدُ الْقَادِرُ الْمُقْتَدِرُ الْمُقَدِّمُ الْمُؤَخِّرُ الأَوَّلُ الآخِرُ الظَّاهِرُ الْبَاطِنُ الْوَالِي الْمُتَعَالِي الْبَرُّ التَّوَّابُ الْمُنْتَقِمُ الْعَفُوُّ الرَّءُوفُ مَالِكُ الْمُلْكِ ذُو الْجَلاَلِ وَالإِكْرَامِ الْمُقْسِطُ الْجَامِعُ الْغَنِيُّ الْمُغْنِي الْمَانِعُ الضَّارُّ النَّافِعُ النُّورُ الْهَادِي الْبَدِيعُ الْبَاقِي الْوَارِثُ الرَّشِيدُ الصَّبُورُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَدَّثَنَا بِهِ غَيْرُ وَاحِدٍ عَنْ صَفْوَانَ بْنِ صَالِحٍ ‏.‏ وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ صَفْوَانَ بْنِ صَالِحٍ وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ ‏.‏ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلاَ نَعْلَمُ - فِي كَبِيرِ شَيْءٍ مِنَ الرِّوَايَاتِ لَهُ إِسْنَادٌ صَحِيحٌ ذِكْرَ الأَسْمَاءِ إِلاَّ فِي هَذَا الْحَدِيثِ ‏.‏ وَقَدْ رَوَى آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ هَذَا الْحَدِيثَ بِإِسْنَادٍ غَيْرِ هَذَا عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَذَكَرَ فِيهِ الأَسْمَاءَ وَلَيْسَ لَهُ إِسْنَادٌ صَحِيحٌ ‏.

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা’আলার নিরানব্বইটি নাম আছে অর্থাৎ এক কম এক শত। যে ব্যক্তি তা গণনা (মুখস্থ) করবে সে জান্নাতে যাবে।তিনিই আল্লাহ যিনি ব্যতীত আর কোন ইলাহ নেই।(১) তিনি আর-রহমান (মহান দয়ালু),(২) আর-রহীম (অসীম করুণাময়),(৩) আল-মালিক (স্বত্বাধিকারী),(৪) আল-কুদ্দুস (মহাপবিত্র),(৫) আস-সালাম (অধিক শান্তিদাতা),(৬) আল-মু’মিন (নিরাপত্তাদানকারী),(৭) আল-মুহাইমিন (চিরসাক্ষী),(৮) আল-আযীজ (মহাপরাক্রমশালী),(৯) আল-জাব্বার (মহাশক্তিধর),(১০) আল-মুতাকাব্বির (মহাগৌরবান্বিত),(১১) আল-খালিক (স্রষ্টা),(১২) আল-বারি (সৃজনকর্তা),(১৩) আল-মুসাব্বির (অবয়বদানকারী),(১৪) আল-গাফ্‌ফার (ক্ষমাকারী),(১৫) আল-কাহ্‌হার (শাস্তিদাতা),(১৬) আল-ওয়াহ্‌হাব (মহান দাতা),(১৭) আর-রায্জাক (রিজিকদাতা),(১৮) আল-ফাত্তাহ (মহাবিজয়ী),(১৯) আল-আলীম (মহাজ্ঞানী),(২০) আল-কাবিয (হরণকারী),(২১) আল-বাসিত (সম্প্রসারণকারী),(২২) আল-খাফিজ (অবনতকারী),(২৩) আর-রাফি (উন্নতকারী),(২৪) আল-মুইজ (ইজ্জতদাতা),(২৫) আল-মুযিল (অপমানকারী),(২৬) আস-সামি (শ্রবণকারী),(২৭) আল-বাছীর (মহাদ্রষ্টা),(২৮) আল-হাকাম (মহাবিচারক),(২৯) আল-আদল (মহান্যায়পরায়ণ),(৩০) আল-লতীফ (সূক্ষ্ণদর্শী),(৩১) আল-খবীর (মহা সংবাদরক্ষক),(৩২) আল-হালিম (মহাসহিষ্ণু),(৩৩) আল-আযীম (মহান),(৩৪) আল-গাফুর (মহাক্ষমাশীল),(৩৫) আশ-শাকুর (কৃতজ্ঞতাপ্রিয়),(৩৬) আল-আলিয়্য (মহাউন্নত),(৩৭) আল-কাবীর (অতীব মহান),(৩৮) আল-হাফিজ (মহারক্ষক),(৩৯) আল-মুকীত (মহাশক্তিদাতা),(৪০) আল-হাসিব (হিসাব গ্রহণকারী),(৪১) আল-জলিল (মহামহিমান্বিত),(৪২) আল-করীম (মহাঅনুগ্রহশীল),(৪৩) আর-রাকীব (মহাপর্যবেক্ষক),(৪৪) আল-মুজীব (কবুলকারী),(৪৫) আল-ওয়াসি (মহাবিস্তারক),(৪৬) আল-হাকীম (মহাবিজ্ঞানী),(৪৭) আল-ওয়াদুদ (মহত্তম বন্ধু),(৪৮) আল-মাজীদ (মহাগৌরবান্বিত),(৪৯) আল-বাইস (পুনরুত্থানকারী),(৫০) আশ-শাহিদ (সর্বদর্শী),(৫১) আল-হাক্ক (মহাসত্য),(৫২) আল-ওয়াকীল (মহাপ্রতিনিধি),(৫৩) আল-কাবিয়্য (মহাশক্তিধর),(৫৪) আল-মাতীন (দৃঢ় শক্তির অধিকারী),(৫৫) আল-ওলিই (মহাঅভিভাবক),(৫৬) আল-হামিদ (মহাপ্রশংসিত),(৫৭) আল-মুহসি (পুঙ্খানুপুঙ্খ হিসাব সংরক্ষণকারী),(৫৮) আল-মুবদি (সৃষ্টির সূচনাকারী),(৫৯) আল-মুঈদ (পুনরুত্থানকারী),(৬০) আল-হাইয়্য (চিরঞ্জীব),(৬১) আল-কাইয়্যুম (চিরস্থায়ী),(৬২) আল-মুহয়ি (জীবনদাতা),(৬৩) আল-মুমীত (মৃত্যুদাতা),(৬৪) আল-ওয়াজিদ (ইচ্ছামাত্র সম্পাদনকারী),(৬৫) আল-মাজিদ (মহাগৌরবান্বিত),(৬৬) আল-ওয়াহিদ (একক),(৬৭) আস-সামাদ (স্বয়ংসম্পূর্ণ),(৬৮) আল-কাদির (সর্বশক্তিমান),(৬৯) আল-মুকতাদির (মহাক্ষমতাবান),(৭০) আল-মুকাদ্দিম (অগ্রসরকারী),(৭১) আল-মুআখির (বিলম্বকারী),(৭২) আল-আওয়াল (অনাদি),(৭৩) আল-আখির (অনন্ত),(৭৪) আয-যাহির (প্রকাশ্য),(৭৫) আল-বাতিন (লুকায়িত),(৭৬) আল-ওয়ালি (অধিপতি),(৭৭) আল-মুতাআলী (চিরউন্নত),(৭৮) আল-বার (কল্যাণদাতা),(৭৯) আত-তাওয়াব (তাওবা কবুলকারী),(৮০) আল-মুনতাকিম (প্রতিশোধ গ্রহণকারী),(৮১) আল-আফু (ক্ষমাকারী, উদারতা প্রদর্শনকারী),(৮২) আর-রউফ (অতিদয়ালু),(৮৩) মালিকুল মুলক (সার্বভৌমত্বের মালিক),(৮৪) যুলজালালি ওয়াল ইকরাম (গৌরব ও মহত্বের অধিকারী),(৮৫) আল-মুকসিত (ন্যায়বান),(৮৬) আল-জামি (সমবেতকারী),(৮৭) আল-গনি (ঐশ্বর্যশালী),(৮৮) আল-মুগনি (ঐশ্বর্যদাতা),(৮৯) আল-মানি (প্রতিরোধকারী),(৯০) আয-জারর (অনিষ্টকারী),(৯১) আন-নাফি (উপকারকারী),(৯২) আন-নূর (আলো),(৯৩) আল-হাদি (পথপ্রদর্শক),(৯৪) আল-বাদি (সূচনাকারী),(৯৫) আল-বাকি (চিরবিরাজমান),(৯৬) আল-ওয়ারিস (স্বত্বাধিকারী),(৯৭) আর-রশীদ (সৎপথে চালনাকারী),(৯৮) আস-সাবুর (মহা ধৈর্যশীল)।

নাম সমূহ উল্লেখে হাদীসটি দুর্বল। প্রাগুক্ত।আবূ ঈসা বলেনঃ এ হাসীটি গারীব। একাধিক রাবী এ হাদীস সাফওয়ান ইবনু সালিহ্‌-এর সূত্রে আমাদের নিকট বর্ণনা করেছেন। আমরা শুধু সাফওয়ান ইবনু সালিহ্‌-এর সূত্রে এ হাদীস জেনেছি। হাদিস বিশারদদের মতে তিনি নির্ভরযোগ্য রাবী। উক্ত হাদীস আবূ হুরাইরা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে ভিন্নরূপেও বর্ণিত হয়েছে। আমরা ঐ একটি হাদীস ব্যতীত আল্লাহ্‌ তা’আলার নামসমূহ প্রসঙ্গে অবগত নই। অবশ্য আদাম ইবনু আবূ ইয়াস এ হাদীস ভিন্ন সনদসূত্রে আবূ হুরাইরা (রাঃ)-এর মাধ্যমে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেছেন এবং তাতে আল্লাহ্‌ তা’আলার নামসমূহ উল্লেখ করেছেন, কিন্তু তার সনদসূত্র সহীহ নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন