৪৫/১২০. অধ্যায়ঃ
“লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ” পাঠ করার ফাযীলাত
জামে তিরমিযী : ৩৫৮২
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৫৮২
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، قَالَ مَا نَهَضَ مَلَكٌ مِنَ الأَرْضِ حَتَّى قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ .
সাফওয়ান ইবনু সুলাইম হতে বর্ণিতঃ
কোন ফেরেশতাই “লা-হাওলা ওয়া লা কুয়াতা ইল্লা বিল্লাহ” পাঠ না করে ঊর্ধ্বাকাশের দিকে গমন করেন না।
এর সনদ সহীহ মাকতূ।
