৪৫/১৩১. অধ্যায়ঃ
“লা-হাওলা ওয়ালা কু-ওয়াতা ইল্লা বিল্লাহ” –এর ফজিলত
জামে তিরমিযী : ৩৬০২
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৬০২
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لأُمَّتِي وَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللَّهُ مَنْ مَاتَ مِنْهُمْ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রতিটি নবীরই একটি দোয়া আছে যা কবুল হয়। আমার উক্ত দোয়া (কেয়ামতের দিন) আমি আমার উম্মতের শাফা’আতের জন্য সংরক্ষিত রেখেছি। ইনশাআল্লাহ সেই দোয়া তিনি পাবেন, যিনি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর সঙ্গে অন্য কিছুকে শরীক করেনি।
সহীহঃ বুখারী ও মুসলিম
