৪৬/২. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৬১৯ - হাতীর বছরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর জন্ম

রাসূলুল্লাহ (ﷺএর) জন্ম হওয়া প্রসঙ্গে

হাতীর বছরে নবীর জন্ম: বর্ণনায় আসা সহজ সিরাত তথ্য

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৬১৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْحَاقَ، يُحَدِّثُ عَنِ الْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسِ بْنِ مَخْرَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ وُلِدْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ، ﷺ عَامَ الْفِيلِ . وَسَأَلَ عُثْمَانُ بْنُ عَفَّانَ قُبَاثَ بْنَ أَشْيَمَ أَخَا بَنِي يَعْمُرَ بْنِ لَيْثٍ أَأَنْتَ أَكْبَرُ أَمْ رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ أَكْبَرُ مِنِّي وَأَنَا أَقْدَمُ مِنْهُ فِي الْمِيلاَدِ وُلِدَ رَسُولُ اللَّهِ ﷺ عَامَ الْفِيلِ وَرَفَعَتْ بِي أُمِّي عَلَى الْمَوْضِعِ قَالَ وَرَأَيْتُ خَذْقَ الْفِيلِ أَخْضَرَ مُحِيلاً .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ .

কাইস ইবনু মাখরামা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি ও রাসূলুল্লাহ (ﷺ) হস্তী বছরে (আবরাহার বাহিনী ধ্বংসের বছর) জন্মগ্রহণ করি। তিনি বলেন, বানূ ইয়া'মুর ইবনু লাইস গোত্রীয় কুবাস ইবনু আশইয়ামকে উসমান ইবনু আফফান (রাঃ) প্রশ্ন করেন, আপনি বড় নাকি রাসূলুল্লাহ (ﷺ)? তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার চাইতে অনেক বড়, তবে আমি তাঁর আগে জন্মগ্রহণ করি। রাসূলুল্লাহ (ﷺ) হাতির বছর জন্ম গ্রহণ করেছেন। আমার মা আমাকে এমন জায়গায় নিয়ে গেলেন যেখানে গিয়ে আমি পাখিগুলোর (হাতিগুলোর) মলের রং সবুজে বদল হয়ে যেতে দেখেছি।

আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব। আমরা শুধু মুহাম্মাদ ইবনু ইসহাকের সূত্রেই এ হাদীস জেনেছি।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৬১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে হাতীর বছর এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর জন্মের কথা এসেছে। বর্ণনাকারী বলেন, তিনি ও রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) হাতী বছরে জন্মগ্রহণ করেন। উসমান ইবনু আফফান (রাঃ) কুবাথ ইবনু আশইয়ামকে জিজ্ঞেস করেন, তিনি বড় নাকি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)। তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর চাইতে বড়, তবে তিনি জন্মে আগে। এরপর বলা হয়, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) হাতীর বছরে জন্মগ্রহণ করেছেন। বর্ণনাকারী আরও বলেন, তাঁর মা তাঁকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন, যেখানে তিনি হাতিগুলোর বিষ্ঠার রং সবুজ হয়ে যেতে দেখেছেন। এখানে মূল শিক্ষা সিরাতের একটি তথ্য জানা: নবীর জন্ম হাতীর বছরের সঙ্গে যুক্ত। এর বাইরে অতিরিক্ত গল্প যোগ না করাই ভালো।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর জন্ম হাতীর বছরের সঙ্গে সম্পর্কিত বলে বর্ণনা এসেছে।
  • সাহাবীদের প্রশ্নোত্তরের মাধ্যমে সিরাতের তথ্য সংরক্ষিত হয়েছে।
  • ঘটনাকে যতটুকু বর্ণিত, ততটুকুই বলা নিরাপদ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন