৪৬/৬. অধ্যায়ঃ
(মহানাবী (ﷺ)) যে খুঁটিতে ঠেস দিয়ে খুতবা দিতেন)
জামে তিরমিযী : ৩৬২৭
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৬২৭
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَطَبَ إِلَى لِزْقِ جِذْعٍ وَاتَّخَذُوا لَهُ مِنْبَرًا فَخَطَبَ عَلَيْهِ فَحَنَّ الْجِذْعُ حَنِينَ النَّاقَةِ فَنَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَمَسَّهُ فَسَكَنَ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أُبَىٍّ وَجَابِرٍ وَابْنِ عُمَرَ وَسَهْلِ بْنِ سَعْدٍ وَابْنِ عَبَّاسٍ وَأُمِّ سَلَمَةَ وَحَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) (মসজিদে নববীতে) একটি খেজুর গাছের কাণ্ডের সাথে ঠেস দিয়ে খুতবা দিতেন। তারপর তাঁর জন্য লোকেরা একখানা মিম্বার স্থাপন করলে তিনি মিম্বারের উপর দাঁড়িয়ে খুতবা প্রদান করেন। সে সময় খুঁটিটি উটনীর মতো কাঁদতে লাগল। রাসূলুল্লাহ (ﷺ) মিম্বার হতে অবতরণ করে তাকে স্পর্শ করলে তা কান্না বন্ধ করে (শান্ত হয়)।
সহীহঃ ইবনু মাজাহ (১৪১৫) ।এ অনুচ্ছেদে উবাই ইবনু কা'ব, জাবির ইবনু 'আবদুল্লাহ, ইবনু 'উমার, সাহল ইবনু সা'দ, ইবনু 'আব্বাস ও উম্মু সালামাহ্ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ 'ঈসা বলেন, আনাস (রাঃ)-এর এ হাদীস হাসান সহীহ।
