৪৬/৬. অধ্যায়ঃ
(মহানাবী (ﷺ)) যে খুঁটিতে ঠেস দিয়ে খুতবা দিতেন)
জামে তিরমিযী : ৩৬২৯
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৬২৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، بُنْدَارٌ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ، حَدَّثَنَا عِلْبَاءُ بْنُ أَحْمَرَ، حَدَّثَنَا أَبُو زَيْدِ بْنُ أَخْطَبَ، قَالَ مَسَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ عَلَى وَجْهِي وَدَعَا لِي قَالَ عَزْرَةُ إِنَّهُ عَاشَ مِائَةً وَعِشْرِينَ سَنَةً وَلَيْسَ فِي رَأْسِهِ إِلاَّ شَعَرَاتٌ بِيضٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَأَبُو زَيْدٍ اسْمُهُ عَمْرُو بْنُ أَخْطَبَ .
আবূ যাইদ ইবনু আখত্বাব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাতখানা আমার চেহারায় মর্দন করেন এবং আমার জন্য দোয়া করেন। বর্ণনাকারী আযরাহ (রহঃ) বলেন, ঐ লোকটি (দোয়ার বারাকাতে) একশত বিশ বছর জীবিত ছিলেন অথচ তার মাথার মাত্র কয়েকটি চুল সাদা হয়েছিল।
সহীহঃ তা'লীক্বাতুল হাস্সান (৭১২৮) ।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। আবূ যাইদের নাম 'আম্র ইবনু আখতাব।
