৪৬/১৬. অধ্যায়ঃ
আবু বাকর ও উমর (রাঃ)-এর গুণাবলী
জামে তিরমিযী : ৩৬৬৪
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৬৬৪
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَبِي بَكْرٍ وَعُمَرَ " هَذَانِ سَيِّدَا كُهُولِ أَهْلِ الْجَنَّةِ مِنَ الأَوَّلِينَ وَالآخِرِينَ إِلاَّ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর ও উমর (রাঃ) প্রসঙ্গে বলেছেন: এরা দুজন নবি-রাসূলগণ ছাড়া পূর্বাপর জান্নাতের সকল বয়স্কদের নেতা হবেন।
সহীহঃ দেখুন পরবর্তী হাদীস।আবু 'ঈসা বলেন, উপর্যুক্ত সনদে এ হাদীসটি হাসান গারীব।
