৪৬/১৮. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৬৮৯ - ওজু, দুই রাকাত নামাজ ও জান্নাতী মর্যাদা

উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর মর্যাদা

ওজুর পর দুই রাকাত নামাজ: বিলাল (রাঃ)-এর আমল ও উমর (রাঃ)-এর প্রাসাদ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৬৮৯

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ أَبُو عَمَّارٍ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، قَالَ حَدَّثَنِي أَبِي بُرَيْدَةُ، قَالَ أَصْبَحَ رَسُولُ اللَّهِ ﷺ فَدَعَا بِلاَلاً فَقَالَ «يَا بِلاَلُ بِمَ سَبَقْتَنِي إِلَى الْجَنَّةِ مَا دَخَلْتُ الْجَنَّةَ قَطُّ إِلاَّ سَمِعْتُ خَشْخَشَتَكَ أَمَامِي دَخَلْتُ الْبَارِحَةَ الْجَنَّةَ فَسَمِعْتُ خَشْخَشَتَكَ أَمَامِي فَأَتَيْتُ عَلَى قَصْرٍ مُرَبَّعٍ مُشَرَّفٍ مِنْ ذَهَبٍ فَقُلْتُ لِمَنْ هَذَا الْقَصْرُ فَقَالُوا لِرَجُلٍ مِنَ الْعَرَبِ فَقُلْتُ أَنَا عَرَبِيٌّ لِمَنْ هَذَا الْقَصْرُ قَالُوا لِرَجُلٍ مِنْ قُرَيْشٍ قُلْتُ أَنَا قُرَشِيٌّ لِمَنْ هَذَا الْقَصْرُ قَالُوا لِرَجُلٍ مِنْ أُمَّةِ مُحَمَّدٍ قُلْتُ أَنَا مُحَمَّدٌ لِمَنْ هَذَا الْقَصْرُ قَالُوا لِعُمَرَ بْنِ الْخَطَّابِ " .فَقَالَ بِلاَلٌ يَا رَسُولَ اللَّهِ مَا أَذَّنْتُ قَطُّ إِلاَّ صَلَّيْتُ رَكْعَتَيْنِ وَمَا أَصَابَنِي حَدَثٌ قَطُّ إِلاَّ تَوَضَّأْتُ عِنْدَهَا وَرَأَيْتُ أَنَّ لِلَّهِ عَلَىَّ رَكْعَتَيْنِ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «بِهِمَا» .قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَمُعَاذٍ وَأَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ «رَأَيْتُ فِي الْجَنَّةِ قَصْرًا مِنْ ذَهَبٍ فَقُلْتُ لِمَنْ هَذَا فَقِيلَ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَمَعْنَى هَذَا الْحَدِيثِ أَنِّي دَخَلْتُ الْبَارِحَةَ الْجَنَّةَ يَعْنِي رَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنِّي دَخَلْتُ الْجَنَّةَ هَكَذَا رُوِيَ فِي بَعْضِ الْحَدِيثِ . وَيُرْوَى عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ رُؤْيَا الأَنْبِيَاءِ وَحْىٌ .

বুরায়দাহ (রাঃ) হতে বর্ণিতঃ

এক দিন ভোরে রাসূলুল্লাহ (ﷺ) বিলাল (রাঃ)-কে ডেকে বললেনঃ হে বিলাল! তুমি জান্নাতে কি কারণে আমার আগে আগে থাকছ? যখনই আমি জান্নাতে প্রবেশ করেছি সে সময়ই আমার আগে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। গত রাতেও আমি জান্নাতে প্রবেশ করেছি এবং আমার আগে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি।আমি স্বর্ণনির্মিত একটি বর্গাকার সুউচ্চ প্রাসাদের নিকট এসে বললামঃ এ প্রাসাদটি কার? ফেরেশতারা বললেন, এটা আরবের এক ব্যক্তির। আমি বললাম, আমি একজন আরব। সুতরাং এ প্রাসাদটি কার? তারা বললেন, কুরাইশ বংশের এক লোকের। আমি বললামঃ আমি কুরাইশ বংশীয়, অতএব এ প্রাসাদটি কার? তারা বললেন, মুহাম্মাদ (ﷺ)-এর উম্মাতের এক ব্যক্তির। আমি বললাম, আমিই মুহাম্মাদ, সুতরাং এ প্রাসাদটি কার? তারা বললেন, ‘উমর ইবনুল খাত্তাবের।তারপর বিলাল (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! কখনো আমি আযান দিলেই দুই রাক’আত নামায আদায় করি এবং কখনো আমার ওজু ছুটে গেলেই আমি ওজু করি এবং মনে করি আল্লাহ তা’আলার নামে দুই রাক’আত নামায আদায় করা আমার কর্তব্য। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এ দু’টি কারণেই (তোমার এ মর্যাদা)।

এ অনুচ্ছেদে জাবির, মু’আয, আনাস ও আবূ হুরাইরাহ্‌ (রাঃ) কর্তৃকও হাদীস বর্ণিত আছে যে, নাবী (ﷺ) বলেছেনঃ জান্নাতের মাঝে আমি সোনার তৈরী একখানা প্রাসাদ দেখে বললাম, এ প্রাসাদটি কার? বলা হল, ‘উমর ইবনুল খাত্তাবের। আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ গারীব। রাসূলুল্লাহ (ﷺ)-এর বাণীঃ “গত রাতে আমি জান্নাতে প্রবেশ করেছি”, এর অর্থ “আমি স্বপ্নে দেখেছি যেন আমি জান্নাতে প্রবেশ করেছি”। কোন কোন হাদীসে এ রকমই বর্ণিত আছে। ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, নাবীদের স্বপ্নও ওহী।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৬৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুটি বিষয় পাশাপাশি এসেছে—বিলাল (রাঃ)-এর আমল এবং উমর (রাঃ)-এর জান্নাতী মর্যাদা। নবীজি صلى الله عليه وسلم বিলাল (রাঃ)-কে জিজ্ঞেস করেন, তিনি কোন কারণে জান্নাতে তাঁর আগে আগে থাকছেন; কারণ নবীজি صلى الله عليه وسلم জান্নাতে তাঁর জুতার শব্দ শুনেছেন। বিলাল (রাঃ) বলেন, তিনি যখনই আযান দিতেন, দুই রাকাত নামাজ পড়তেন; আর ওজু ছুটে গেলে ওজু করতেন এবং আল্লাহর নামে দুই রাকাত নামাজ আদায় করাকে নিজের ওপর দায়িত্ব মনে করতেন। নবীজি صلى الله عليه وسلم বলেন, এই দুই কারণেই এমন মর্যাদা। একই বর্ণনায় সোনার প্রাসাদের কথা এসেছে, যা উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর বলে জানানো হয়। তাই হাদিসটির মূল শিক্ষা হলো ওজুর পর নামাজ, আযানের পর নফল নামাজ এবং সাহাবীদের মর্যাদা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওজু করার পর দুই রাকাত নামাজ পড়া একটি মূল্যবান আমল হিসেবে এসেছে।
  • আযানের পর বিলাল (রাঃ) নিয়মিত দুই রাকাত নামাজ আদায় করতেন।
  • উমর (রাঃ)-এর জান্নাতী প্রাসাদের কথা একই বর্ণনায় উল্লেখিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন