৪৬/১৯. অধ্যায়ঃ
উসমান ইবনু আফ্ফান (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী : ৩৬৯৭
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৬৯৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَعِدَ أُحُدًا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اثْبُتْ أُحُدُ فَإِنَّمَا عَلَيْكَ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর, উমর ও উসমান (রাঃ)-সহ উহুদ পাহাড়ে আরোহণ করেন। তাদেরকে নিয়ে পাহাড় কেঁপে ওঠে। রাসূলুল্লাহ (ﷺ) (পদাঘাত করে) বললেন: হে উহুদ! শান্ত হও। তোমার উপরে একজন নবি, একজন সিদ্দীক (পরম সত্যবাদী) ও দু’জন শহীদ রয়েছেন।
সহীহঃ সহীহাহ্ (৮৭৫), বুখারী।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
