৪৬/২১. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭১৭ - আলী রাঃ-এর প্রতি বিদ্বেষের চিহ্ন
মুনাফিকরা আলী (রাঃ)-এর প্রতি বিদ্বেষী
আলী রাঃ-এর প্রতি ভালোবাসা ও বিদ্বেষ নিয়ে হাদিস
জামে‘ আত-তিরমিযী : ৩৭১৭
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৭১৭
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ إِنَّا كُنَّا لَنَعْرِفُ الْمُنَافِقِينَ نَحْنُ مَعْشَرَ الأَنْصَارِ بِبُغْضِهِمْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ.قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَبِي هَارُونَ. وَقَدْ تَكَلَّمَ شُعْبَةُ فِي أَبِي هَارُونَ. وَقَدْ رُوِيَ هَذَا عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي سَعِيدٍ.
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা আনসার সম্প্রদায় মুনাফিকদের নিশ্চয়ই চিনি। তারা আলী (রাঃ)-এর প্রতি হিংসা পোষণকারী।
আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি গারীব। আমরা শুধুমাত্র আবূ হারুনের সূত্রেই হাদীসটি জানতে পেরেছি। শুবা (রহঃ) আবূ হারূন আল-আবদীর সমালোচনা করেছেন। এ হাদীস আমাশ হতে, তিনি আবূ সালিহ হতে, তিনি আবূ সাঈদ (রাঃ) হতে এ সূত্রেও বর্ণিত হয়েছে। আল মুসাবির আল-হিমইয়ারী তাঁর মা এর নিকট থেকে বর্ণনা করেন, তিনি বলেছেনঃ আমি উম্মু সালামাহ-এর নিকট গিয়ে তাঁকে বলতে শুনলাম, রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ একমাত্র মুনাফিকরাই আলী (রাঃ)- কে ভালবাসে না। আর মু'মিনগণ তাঁর প্রতি বিদ্বেষ পোষণ করে না। যঈফ, মিশকাত (৬০৯১), এ অনুচ্ছেদে আলী (রাঃ) হতেও হাদীস বর্ণিত হয়েছে। আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি এই সূত্রে হাসান গারীব। আবদুল্লাহ ইবনু আব্দুর রহমান হতে সুফিয়ান সাওরী হাদীস বর্ণনা করেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭১৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু সাঈদ খুদরী রাঃ বলেন, আমরা আনসাররা মুনাফিকদের চিনতাম আলী ইবনু আবি তালিব রাঃ-এর প্রতি তাদের বিদ্বেষের মাধ্যমে। বর্ণনাটি সাহাবিদের সময়কার একটি পরিচিত লক্ষণের কথা বলে। এখানে মূল বিষয় হলো আলী রাঃ-এর প্রতি বিদ্বেষের নিন্দা এবং তাঁর প্রতি ভালোবাসা রাখার গুরুত্ব। তবে হাদিসের শেষে ইমাম তিরমিজির মন্তব্য আছে যে, এটি গরীব বর্ণনা এবং একজন রাবী সম্পর্কে আলোচনা আছে। তাই ব্যাখ্যায় ভারসাম্য রাখা জরুরি। “আলী রাঃ-এর প্রতি বিদ্বেষ” বা “আলীকে ভালোবাসা হাদিস” বিষয়ে এই বর্ণনা পড়লে বুঝতে হয়, সাহাবিদের ব্যাপারে অন্তরের অবস্থান খুব গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আলী রাঃ-এর প্রতি বিদ্বেষ খারাপ লক্ষণ হিসেবে এসেছে।
- সাহাবিদের ভালোবাসা মুসলিম চরিত্রের অংশ।
- হাদিস পড়ার সময় বর্ণনার মান সম্পর্কেও সচেতন থাকা দরকার।
- অন্তরের হিংসা মানুষের আচরণে প্রকাশ পেতে পারে।
