৪৬/২১. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭২৫ - আলী (রাঃ)-এর নেতৃত্ব ও ভালোবাসা
মুনাফিকরা আলী (রাঃ)-এর প্রতি বিদ্বেষী
আলী (রাঃ)-এর নেতৃত্ব: আল্লাহ ও রাসূলের ভালোবাসার হাদিস
জামে‘ আত-তিরমিযী : ৩৭২৫
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৭২৫
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ، حَدَّثَنَا الأَحْوَصُ بْنُ جَوَّابٍ أَبُو الْجَوَّابِ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ بَعَثَ النَّبِيُّ ﷺ جَيْشَيْنِ وَأَمَّرَ عَلَى أَحَدِهِمَا عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَعَلَى الآخَرِ خَالِدَ بْنَ الْوَلِيدِ وَقَالَ «إِذَا كَانَ الْقِتَالُ فَعَلِيٌّ " . قَالَ فَافْتَتَحَ عَلِيٌّ حِصْنًا فَأَخَذَ مِنْهُ جَارِيَةً فَكَتَبَ مَعِي خَالِدٌ كِتَابًا إِلَى النَّبِيِّ ﷺ يَشِي بِهِ . قَالَ فَقَدِمْتُ عَلَى النَّبِيِّ ﷺ فَقَرَأَ الْكِتَابَ فَتَغَيَّرَ لَوْنُهُ ثُمَّ قَالَ " مَا تَرَى فِي رَجُلٍ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ وَيُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ» . قَالَ قُلْتُ أَعُوذُ بِاللَّهِ مِنْ غَضَبِ اللَّهِ وَغَضَبِ رَسُولِهِ وَإِنَّمَا أَنَا رَسُولٌ فَسَكَتَ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .
বারা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) দু'টি সামরিক বাহিনী প্রেরণ করলেন এবং একদলের সেনাপতি বানালেন আলী (রাঃ)-কে এবং অপর দলের অধিনায়ক বানালেন খালিদ ইবনুল ওয়ালিদ (রাঃ)-কে। তিনি আরো বলেনঃ যখন যুদ্ধ শুরু হবে তখন আলী হবে (সমগ্র বাহিনীর) প্রধান সেনাপতি। রাবী বলেন, আলী (রাঃ) একটি দুর্গ জয় করেন এবং সেখান হতে একটি যুদ্ধবন্দিনী নিয়ে নেন। এ প্রসঙ্গে খালিদ (রাঃ) এক চিঠি লিখে আমার মাধ্যমে তা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পাঠান যাতে তিনি আলী (রাঃ)-এর দোষ চর্চা করেন।রাবী বলেন, আমি চিঠি নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হাযির হলাম। তিনি চিঠি পড়ার পর তাঁর (মুখমন্ডলের) রং বিবর্ণ হয়ে গেল। তারপর তিনি বললেনঃ তুমি এমন লোক প্রসঙ্গে কি ভাবো যে আল্লাহ তা'আলা ও তাঁর রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ তা'আলা ও তাঁর রাসূলও যাকে ভালোবাসেন? রাবী বলেন, তখন আমি বললাম, আমি আল্লাহ্ তা'আলার অসন্তোষ ও তাঁর রাসূলের অসন্তোষ হতে আল্লাহ তা'আলার আশ্রয় চাই। আমি একজন বার্তাবাহক মাত্র। (এ কথায়) তিনি নীরব হন।
আবূ ঈসা বলেনঃ এ হাদীস হাসান গারীব। আমরা শুধু উপরোক্ত সূত্রেই এ হাদীস জেনেছি।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭২৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে দুইটি সামরিক বাহিনী পাঠানোর কথা এসেছে। এক বাহিনীর নেতা ছিলেন আলী (রাঃ), আর অন্য বাহিনীর নেতা ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ (রাঃ)। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, যুদ্ধ শুরু হলে আলী (রাঃ) হবেন প্রধান। পরে আলী (রাঃ) একটি দুর্গ জয় করেন এবং একটি বিষয় নিয়ে খালিদ (রাঃ) নবীজি (صلى الله عليه وسلم)-এর কাছে চিঠি পাঠান। চিঠি পড়ে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মুখের রং বদলে যায়। এরপর তিনি বলেন, এমন ব্যক্তির ব্যাপারে তোমার কী মত, যে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তাঁর রাসূলও তাকে ভালোবাসেন? এই বর্ণনায় অভিযোগের প্রসঙ্গ থাকলেও নবীজি (صلى الله عليه وسلم) আলী (রাঃ)-এর মর্যাদা ও ভালোবাসার কথা সামনে আনেন। তাই এই হাদিস নেতৃত্ব, ভালোবাসা ও সতর্ক ভাষার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নেতৃত্বের দায়িত্ব যোগ্য ব্যক্তিকে দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়।
- অভিযোগ করার আগে ব্যক্তির মর্যাদা ও অবস্থান বিবেচনা করা দরকার।
- আলী (রাঃ)-এর বিষয়ে নবীজি (صلى الله عليه وسلم) ভালোবাসার কথা উল্লেখ করেছেন।
