৪৬/২৫. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭৪৫ - খন্দকের দিনে যুবাইর (রাঃ)-এর সাহস

অনুরূপ প্রসঙ্গ

যুবাইর (রাঃ): খন্দকের দিনে রাসূলের হাওয়ারী

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৭৪৫

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، وَأَبُو نُعَيْمٍ عَنْ سُفْيَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، رضى الله عنه قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا وَإِنَّ حَوَارِيَّ الزُّبَيْرُ بْنُ الْعَوَّامِ " . وَزَادَ أَبُو نُعَيْمٍ فِيهِ يَوْمَ الأَحْزَابِ قَالَ " مَنْ يَأْتِينَا بِخَبَرِ الْقَوْمِ " . قَالَ الزُّبَيْرُ أَنَا. قَالَهَا ثَلاَثًا قَالَ الزُّبَيْرُ أَنَا . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসুলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছিঃ প্রত্যেক নবীরই হাওয়ারী (একনিষ্ঠ সাহায্যকারী) ছিল। আর আমার হাওয়ারী হল আয-যুবাইর ইবনুল ‘আও্‌ওয়াম। আবূ নু’আইমের রিওয়ায়াতে আরও আছেঃ (এ কথা তিনি) আহ্‌যাবের দিন (খন্দকের যুদ্ধের দিন) বলেন। তিনি বললেনঃ আমাকে কুরাইশদের (কাফিরদের) সংবাদ কে সংগ্রহ করে দিতে পার? আয্‌-যুবাইর (রাঃ) বললেন, আমি। উক্ত কথা রাসুলুল্লাহ (ﷺ) তিনবার বললেন এবং আয-যুবাইর (রাঃ)–ও (তিনবারই) বললেন, আমি।

আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে “যুবাইর রাসূলের হাওয়ারী” বিষয়ের সঙ্গে খন্দকের দিনের একটি দৃশ্য এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, প্রত্যেক নবীর হাওয়ারী ছিল, আর তাঁর হাওয়ারী যুবাইর ইবনুল আওয়াম (রাঃ)। আবু নু‘আইমের বর্ণনায় আছে, আহযাবের দিন নবী (صلى الله عليه وسلم) জিজ্ঞেস করেন, “কে আমাদের জন্য ওই দলের খবর এনে দেবে?” যুবাইর (রাঃ) বলেন, “আমি।” নবী (صلى الله عليه وسلم) তিনবার বলেন, আর যুবাইর (রাঃ) তিনবারই প্রস্তুতি জানান। এখানে মূল শিক্ষা হলো সাহস, প্রস্তুতি এবং নবী (صلى الله عليه وسلم)-এর ডাকে সাড়া দেওয়া। হাদিসটি যুবাইর (রাঃ)-এর ফজিলতকে খুব জীবন্তভাবে তুলে ধরে, কিন্তু এর বাইরে কোনো অতিরিক্ত দাবি করার প্রয়োজন নেই।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর ডাকে যুবাইর (রাঃ) বারবার সাড়া দিয়েছেন।
  • সাহসী দায়িত্ব নেওয়া সাহাবীদের একটি উজ্জ্বল গুণ।
  • হাওয়ারী হওয়া মানে সাহায্য ও আনুগত্যে দৃঢ় থাকা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন