৪৬/৩১. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭৭৬ - রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা
আল-হাসান ইবনু আলী এবং আল-হুসাইন ইবনু আলী ইবনু আবী ত্বালীব (রাঃ)-এর মর্যাদা
জামে‘ আত-তিরমিযী : ৩৭৭৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৭৭৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمْ يَكُنْ مِنْهُمْ أَحَدٌ أَشْبَهَ بِرَسُولِ اللَّهِ مِنَ الْحَسَنِ بْنِ عَلِيٍّ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
লোকদের মাঝে দৈহিক কাঠামোয় রাসুলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে আল-হাসান ইবনু ‘আলীর তুলনায় বেশি সাদৃশ্যপূর্ণ আর কেউ ছিল না।
আবু 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
