৪৬/৩১. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭৭৯ - রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা
আল-হাসান ইবনু আলী এবং আল-হুসাইন ইবনু আলী ইবনু আবী ত্বালীব (রাঃ)-এর মর্যাদা
জামে‘ আত-তিরমিযী : ৩৭৭৯
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৭৭৯
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هَانِئِ بْنِ هَانِئٍ، عَنْ عَلِيٍّ، قَالَ الْحَسَنُ أَشْبَهُ بِرَسُولِ اللَّهِ ﷺ مَا بَيْنَ الصَّدْرِ إِلَى الرَّأْسِ وَالْحُسَيْنُ أَشْبَهُ بِالنَّبِيِّ ﷺ مَا كَانَ أَسْفَلَ مِنْ ذَلِكَ .هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর বুক হতে মাথা পর্যন্ত অংশের সাথে আল-হাসানের শরীরের সাদৃশ্য ছিল এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর বুক হতে পা পর্যন্ত নিচের অংশের সাথে আল-হুসাইনের শরীরের সাদৃশ্য ছিল।
আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ গারীব।
