৪৬/৪৬. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮২৭ - আনাস (রাঃ)-এর জন্য তিন দোয়া

আনাস ইবনু মালিক (রাঃ)-এর মর্যাদা

আনাস (রাঃ)-এর জন্য নবীজির তিনটি দোয়া

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৮২৭

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنِ الْجَعْدِ أَبِي عُثْمَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ مَرَّ رَسُولُ اللَّهِ ﷺ فَسَمِعَتْ أُمِّي أُمُّ سُلَيْمٍ صَوْتَهُ فَقَالَتْ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ أُنَيْسٌ . قَالَ فَدَعَا لِي رَسُولُ اللَّهِ ﷺ ثَلاَثَ دَعَوَاتٍ قَدْ رَأَيْتُ مِنْهُنَّ اثْنَيْنِ فِي الدُّنْيَا وَأَنَا أَرْجُو الثَّالِثَةَ فِي الآخِرَةِ .قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ ﷺ .

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) (আমাদের এখান দিয়ে) যাচ্ছিলেন এবং আমার মা উম্মু সুলাইম (রাঃ) তাঁর আওয়াজ শুনতে পেয়ে বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গ হোক, এই যে (আমার পুত্র) উনাইস। আনাস (রাঃ) বলেন, তারপর আমার জন্য রাসূলুল্লাহ (ﷺ) তিনটি দোয়া করেন। অবশ্য এর মাঝে দুটি আমি দুনিয়াতেই লাভ করেছি এবং তৃতীয়টি আখিরাতে পাওয়ার আশা রাখি।

আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ এবং উপর্যুক্ত সনদে গারীব। অবশ্য এ হাদীস আনাস (রাঃ)-এর বরাতে নবী (ﷺ) হতে একাধিক সনদে বর্ণিত আছে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তাঁর মা উম্মু সুলাইম (রাঃ) নবীজির আওয়াজ শুনে তাঁকে ডাকেন এবং বলেন, ‘এই যে আমার পুত্র উনাইস।’ এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আনাস (রাঃ)-এর জন্য তিনটি দোয়া করেন। আনাস (রাঃ) বলেন, ওই দোয়াগুলোর মধ্যে দুটি তিনি দুনিয়াতেই পেয়েছেন, আর তৃতীয়টি আখিরাতে পাওয়ার আশা করেন। এখানে মায়ের ভালোবাসা, সন্তানের জন্য দোয়া চাওয়া এবং নবীজির দোয়ার গুরুত্ব দেখা যায়। হাদিসে তিন দোয়ার বিস্তারিত কথা এই বর্ণনায় নেই; তাই আমরা শুধু এতটুকুই বলি, আনাস (রাঃ) নবীজির দোয়ার ফল নিজের জীবনে অনুভব করেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সন্তানের জন্য ভালো মানুষের কাছে দোয়া চাওয়া যেতে পারে।
  • মায়ের ভালোবাসা ও সন্তানের কল্যাণচিন্তা এই হাদিসে স্পষ্ট।
  • নবীজির দোয়া সাহাবীদের জীবনে বিশেষ মূল্য রাখত।
  • আখিরাতের কল্যাণের আশা রাখা মুমিনের সুন্দর মনোভাব।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন