৪৬/৫১. অধ্যায়ঃ
সাদ ইবনু মুআয (রাঃ)-এর মর্যাদা।
জামে তিরমিযী : ৩৮৪৯
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৮৪৯
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا حُمِلَتْ جَنَازَةُ سَعْدِ بْنِ مُعَاذٍ قَالَ الْمُنَافِقُونَ مَا أَخَفَّ جَنَازَتَهُ . وَذَلِكَ لِحُكْمِهِ فِي بَنِي قُرَيْظَةَ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " إِنَّ الْمَلاَئِكَةَ كَانَتْ تَحْمِلُهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
যখন সা’দ বিন মু’আয (রাঃ)-এর জানাযা (লাশ) বয়ে নিয়ে যাওয়া হয়, সে সময় মুনাফিকরা বলে, কতই না হালকা তার মৃতদেহটি। তাদের এমন মন্তব্যের কারণ ছিল বানু কুরাইযা প্রসঙ্গে তার ফায়সালা। নবী (ﷺ)-এর নিকট এ খবর পৌঁছলে তিনি বললেনঃ নিশ্চয়ই ফেরেশতারা তার জানাযা (লাশ) বহন করতেছিলেন (তাই হালকা মনে হচ্ছিল)।
সহীহঃ মিশকাত (৬২২৮)।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ গারীব।
