৪৬/৫৩. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮৫২ - জাবির (রাঃ)-এর জন্য নবীজির ইস্তিগফার

জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ)-এর মর্যাদা।

জাবির (রাঃ)-এর জন্য নবীজির ইস্তিগফার: দোয়া ও মমতার শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৮৫২

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ اسْتَغْفَرَ لِي رَسُولُ اللَّهِ ﷺ لَيْلَةَ الْبَعِيرِ خَمْسًا وَعِشْرِينَ مَرَّةً .قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَمَعْنَى قَوْلِهِ لَيْلَةَ الْبَعِيرِ مَا رُوِيَ عَنْ جَابِرٍ مِنْ غَيْرِ وَجْهٍ أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ ﷺ فِي سَفَرٍ فَبَاعَ بَعِيرَهُ مِنَ النَّبِيِّ ﷺ وَاشْتَرَطَ ظَهْرَهُ إِلَى الْمَدِينَةِ يَقُولُ جَابِرٌ لَيْلَةَ بِعْتُ مِنَ النَّبِيِّ ﷺ الْبَعِيرَ اسْتَغْفَرَ لِي خَمْسًا وَعِشْرِينَ مَرَّةً وَكَانَ جَابِرٌ قَدْ قُتِلَ أَبُوهُ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ حَرَامٍ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ بَنَاتٍ فَكَانَ جَابِرٌ يَعُولُهُنَّ وَيُنْفِقُ عَلَيْهِنَّ وَكَانَ النَّبِيُّ ﷺ يَبَرُّ جَابِرًا وَيَرْحَمُهُ لِسَبَبِ ذَلِكَ هَكَذَا رُوِيَ فِي حَدِيثٍ عَنْ جَابِرٍ نَحْوُ هَذَا .

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) উটের রাতে আমার জন্য পঁচিশবার ক্ষমা প্রার্থনা করেন।

আবূ ঈসা (রহঃ) বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ গারিব। উটের রাত প্রসঙ্গে জাবির (রাঃ) হতে কয়েকটি সনদে হাদীস বর্ণিত আছে যে, এক ভ্রমণে তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এঁর সাথে ছিলেন। তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এঁর নিকট এই শর্তে তাঁর উটটি বিক্রয় করেন যে, তিনি এতে আরোহণ করে মদীনায় পৌঁছবেন। জাবির (রাঃ) প্রায়ই বলতেন, যে রাতে আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এঁর নিকট উটটি বিক্রয় করি, সে রাতে তিনি আমার জন্য পঁচিশবার ক্ষমা প্রার্থনা করেন। জাবির (রাঃ)-এর পিতা আবদুল্লাহ ইবনু আমর ইবনু হারাম (রাঃ) উহুদের দিন শহীদ হন এবং ক’জন ছোট ছোট কন্যা সন্তান রেখে যান। জাবির তাদের লালন-পালন করতেন এবং তাদের জন্য খরচ করতেন। এ কারণে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সাথে ভাল আচরণ করতেন এবং তাঁর প্রতি দয়া দেখাতেন। জাবির (রাঃ)- এর সূত্রে বর্ণিত এক হাদীসে এরকমই বিবৃতি ব্যক্ত হয়েছে। যইফ, মিশকাত (৬২৩৮)।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাবির (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উটের রাতে তার জন্য পঁচিশবার ক্ষমা প্রার্থনা করেন। বর্ণনার শেষে উটের রাতের অর্থ হিসেবে বলা হয়েছে, এক সফরে জাবির (রাঃ) তার উট নবীজি (صلى الله عليه وسلم)-এর কাছে বিক্রি করেছিলেন এবং মদিনা পর্যন্ত সেটিতে চড়ার শর্ত করেছিলেন। আরও বলা হয়েছে, জাবির (রাঃ)-এর পিতা উহুদে শহীদ হন এবং তিনি তার বোনদের দেখাশোনা করতেন। নবীজি (صلى الله عليه وسلم) সেই কারণে তার প্রতি সদয় ও দয়ালু ছিলেন। এই হাদিসে ইস্তিগফার, দয়া এবং সাহাবীর প্রতি নবীজির মমতা স্পষ্ট। তবে এখানে শুধু জাবির (রাঃ)-এর জন্য নির্দিষ্ট দোয়ার কথা এসেছে, তাই এর বাইরে সাধারণ দাবি করা উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অন্যের জন্য ক্ষমা প্রার্থনা করা ভালোবাসা ও কল্যাণ কামনার অংশ।
  • নবীজি (صلى الله عليه وسلم) সাহাবীদের অবস্থা বুঝে তাদের প্রতি মমতা দেখাতেন।
  • পরিবারের দায়িত্ব পালনকারী মানুষের প্রতি দয়া করা সুন্দর গুণ।
  • দোয়া ও ইস্তিগফার মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ আমল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন