৪৬/৫৯. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮৬২ - সাহাবীদের ভালোবাসা ও নবীপ্রেমের সম্পর্ক

যে ব্যক্তি নবী (ﷺ)-এর সাহাবীদের গালি দেয়

সাহাবীদের ভালোবাসা: নবীপ্রেমের এক স্পষ্ট নিদর্শন

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৮৬২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ أَبِي رَائِطَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " اللَّهَ اللَّهَ فِي أَصْحَابِي اللَّهَ اللَّهَ فِي أَصْحَابِي لاَ تَتَّخِذُوهُمْ غَرَضًا بَعْدِي فَمَنْ أَحَبَّهُمْ فَبِحُبِّي أَحَبَّهُمْ وَمَنْ أَبْغَضَهُمْ فَبِبُغْضِي أَبْغَضَهُمْ وَمَنْ آذَاهُمْ فَقَدْ آذَانِي وَمَنْ آذَانِي فَقَدْ آذَى اللَّهَ وَمَنْ آذَى اللَّهَ فَيُوشِكُ أَنْ يَأْخُذَهُ ". قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .

আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হুঁশিয়ার! আমার সাহাবীদের বিষয়ে আল্লাহ্‌ তাআলাকে ভয় কর। আমার পরে তোমরা তাঁদেরকে (গালি ও বিদ্রূপের) লক্ষ্যবস্তু বানিও না।যেহেতু যে ব্যক্তি তাঁদের প্রতি ভালবাসা পোষণ করল, সে আমার প্রতি ভালবাসার খাতিরেই তাঁদেরকে ভালবাসল। আর যে ব্যক্তি তাঁদের প্রতি শত্রুতা ও হিংসা পোষণ করল, সে আমার প্রতি শত্রুতা ও হিংসাবশেই তাঁদের প্রতি শত্রুতা ও হিংসা পোষণ করল।যে ব্যক্তি তাঁদেরকে কষ্ট দিল, সে আমাকেই কষ্ট দিল। যে আমাকে কষ্ট দিল, সে আল্লাহ্‌ তা’আলাকেই কষ্ট দিল। আর যে আল্লাহ্‌ তাআলাকে কষ্ট দিল, শীঘ্রই আল্লাহ্‌ তা’আলা তাকে পাকড়াও করবেন।

আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারিব। আমরা শুধু উপরোক্ত সূত্রে হাদীস প্রসঙ্গে জেনেছি।যইফ, তাখরীজুত্ তাহা বিয়া(৪৭১), যইফা (২৯০১)

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাহাবীদের বিষয়ে আল্লাহকে ভয় করার কথা জোর দিয়ে বলেছেন। তিনি সতর্ক করেছেন, তাঁর পরে সাহাবীদেরকে গালি, বিদ্রূপ বা আঘাতের লক্ষ্য বানানো যাবে না। হাদিসে সাহাবীদের ভালোবাসাকে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ভালোবাসার সঙ্গে যুক্ত করা হয়েছে। আবার তাদের প্রতি শত্রুতা ও হিংসাকে নবীর প্রতি শত্রুতা ও হিংসার সঙ্গে যুক্ত করা হয়েছে। অর্থাৎ সাহাবীদের বিষয়ে মনোভাব কোনো ছোট বিষয় নয়। কেউ সাহাবীদের কষ্ট দিলে, হাদিসের ভাষায় সে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কেই কষ্ট দেয়। তাই সাহাবীদের মর্যাদা, নবীপ্রেম, সাহাবীদের ভালোবাসা এবং তাদের প্রতি সম্মান—এসব বিষয় মুসলিম জীবনে খুব সংবেদনশীল। এই হাদিস আমাদের কথা, মনোভাব ও আচরণে সতর্ক হতে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবীদের বিষয়ে আল্লাহকে ভয় করা দরকার।
  • সাহাবীদের ভালোবাসা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ভালোবাসার সঙ্গে সম্পর্কিত।
  • সাহাবীদের কষ্ট দেওয়া খুব গুরুতর বিষয়।
  • হিংসা ও শত্রুতা থেকে অন্তরকে বাঁচানো উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন