৪৬/৬১. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮৭১ - আহলে বাইতের পবিত্রতার দোয়া
মুহাম্মদ (ﷺ)-এর কন্যা ফাতিমা (রাঃ)-এর মর্যাদা
আহলে কিসা: আহলে বাইতের জন্য নবীজির দোয়া
জামে‘ আত-তিরমিযী : ৩৮৭১
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৮৭১
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زُبَيْدٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ ﷺ جَلَّلَ عَلَى الْحَسَنِ وَالْحُسَيْنِ وَعَلِيٍّ وَفَاطِمَةَ كِسَاءً ثُمَّ قَالَ " اللَّهُمَّ هَؤُلاَءِ أَهْلُ بَيْتِي وَخَاصَّتِي أَذْهِبْ عَنْهُمُ الرِّجْسَ وَطَهِّرْهُمْ تَطْهِيرًا». فَقَالَتْ أُمُّ سَلَمَةَ وَأَنَا مَعَهُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ " إِنَّكِ إِلَى خَيْرٍ». قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَهُوَ أَحْسَنُ شَيْءٍ رُوِيَ فِي هَذَا الْبَابِ.وَفِي الْبَابِ عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ وَأَنَسِ بْنِ مَالِكٍ وَأَبِي الْحَمْرَاءِ وَمَعْقِلِ بْنِ يَسَارٍ وَعَائِشَةَ.
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হাসান, হুসাইন, 'আলী ও ফাতিমা (রাঃ)-কে একখানা চাদরে ঢেকে বললেনঃ "হে আল্লাহ! এরা আমার পরিবার-পরিজন এবং আমার একান্ত আপনজন। সুতরাং তাঁদের হতে তুমি অপবিত্রতা দূরে সরিয়ে দাও এবং তাঁদেরকে উত্তমরূপে পবিত্র কর"। উম্মু সালামাহ্ (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমিও কি তাঁদের অন্তর্ভুক্ত? তিনি বললেনঃ নিশ্চয়ই তুমি মঙ্গলের কাছে আছ।
আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ এবং এ অনুচ্ছেদে বর্ণিত সব হাদীসের মাঝে এটাই সবচেয়ে ভাল। এ অনুচ্ছেদে 'উমার ইবনু আবী সালামাহ্, আনাস ইবনু মালিক, আবুল হামরা, মা'কিল ইবনু ইয়াসার ও 'আয়িশাহ্ (রাঃ) কর্তৃকও হাদীস বর্ণিত আছে।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮৭১-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) হাসান, হুসাইন, আলী ও ফাতিমা (রাঃ)-কে এক চাদরের নিচে ঢেকে দোয়া করেন—হে আল্লাহ! এরা আমার পরিবার-পরিজন এবং আমার একান্ত আপনজন। তুমি তাদের থেকে অপবিত্রতা দূর করে দাও এবং তাদেরকে উত্তমভাবে পবিত্র কর। উম্মু সালামা (রাঃ) জানতে চান, তিনিও কি তাঁদের অন্তর্ভুক্ত? রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, নিশ্চয়ই তুমি মঙ্গলের কাছে আছ। এই হাদিসের মূল বিষয় আহলে বাইতের মর্যাদা, নবীজির দোয়া এবং উম্মু সালামা (রাঃ)-এর সম্মানজনক অবস্থান। ব্যাখ্যায় কাউকে ছোট করা নয়; বরং হাদিসের ভাষা অনুযায়ী প্রত্যেকের মর্যাদা বুঝে নেওয়াই সঠিক পথ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আলী, ফাতিমা, হাসান ও হুসাইন (রাঃ)-এর বিশেষ মর্যাদা রয়েছে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁদের পবিত্রতার জন্য দোয়া করেছেন।
- উম্মু সালামা (রাঃ)-কেও মঙ্গলের কাছে বলা হয়েছে।
- আহলে বাইতের আলোচনা সম্মান ও ভারসাম্যের সঙ্গে করা দরকার।
