৪৬/৬৩. অধ্যায়ঃ
আয়িশা (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী : ৩৮৭৯
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৮৭৯
حَدَّثَنَا يَحْيَى بْنُ دُرُسْتَ، - بَصْرِيٌّ - حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّاسُ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ قَالَتْ فَاجْتَمَعَ صَوَاحِبَاتِي إِلَى أُمِّ سَلَمَةَ فَقُلْنَ يَا أُمَّ سَلَمَةَ إِنَّ النَّاسَ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ وَإِنَّا نُرِيدُ الْخَيْرَ كَمَا تُرِيدُ عَائِشَةُ فَقُولِي لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرِ النَّاسَ يُهْدُونَ إِلَيْهِ أَيْنَمَا كَانَ فَذَكَرَتْ ذَلِكَ أُمُّ سَلَمَةَ فَأَعْرَضَ عَنْهَا ثُمَّ عَادَ إِلَيْهَا فَأَعَادَتِ الْكَلاَمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ صَوَاحِبَاتِي قَدْ ذَكَرْنَ أَنَّ النَّاسَ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ فَأْمُرِ النَّاسَ يُهْدُونَ أَيْنَمَا كُنْتَ . فَلَمَّا كَانَتِ الثَّالِثَةُ قَالَتْ ذَلِكَ قَالَ " يَا أُمَّ سَلَمَةَ لاَ تُؤْذِينِي فِي عَائِشَةَ فَإِنَّهُ مَا أُنْزِلَ عَلَىَّ الْوَحْىُ وَأَنَا فِي لِحَافِ امْرَأَةٍ مِنْكُنَّ غَيْرَهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً . وَقَدْ رُوِيَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ هَذَا الْحَدِيثُ عَنْ عَوْفِ بْنِ الْحَارِثِ عَنْ رُمَيْثَةَ عَنْ أُمِّ سَلَمَةَ شَيْئًا مِنْ هَذَا . وَهَذَا حَدِيثٌ قَدْ رُوِيَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَلَى رِوَايَاتٍ مُخْتَلِفَةٍ . وَقَدْ رَوَى سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ نَحْوَ حَدِيثِ حَمَّادِ بْنِ زَيْدٍ .
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
লোকেরা তাদের উপঢৌকন প্রদানের জন্য আয়িশা (রাঃ)-এর পালার দিনের অপেক্ষায় থাকত (যে দিন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নিকট থাকতেন)। আয়িশা (রাঃ) বলেন, আমার সতীনেরা উম্মু সালামা (রাঃ)-এর কাছে মিলিত হয়ে বলেন, হে উম্মু সালামা! লোকেরা তাদের উপঢৌকন আয়িশার পালার দিনে পেশ করার অপেক্ষায় থাকে।অথচ আমাদেরও কল্যাণ লাভের আকাঙ্ক্ষা আছে, যেমন আয়িশার আছে। সুতরাং রাসূলুল্লাহ (ﷺ)-কে আপনি বলুন, তিনি যেন লোকদের বলেন যে, তিনি যেখানেই থাকুন তারা যেন তাদের উপঢৌকন সেখানে পাঠিয়ে দেয়।উম্মু সালামা (রাঃ) বিষয়টি জানালে তিনি কোন ভ্রুক্ষেপ করলেন না। তিনি পুনরায় আগমন করার পর উম্মু সালামা বিষয়টি উত্থাপন করে বলেন, হে আল্লাহর রাসূল! আমার সতীনেরা আলোচনা করেছে যে, লোকেরা তাদের উপঢৌকন আয়িশার জন্য নির্দিষ্ট দিনে আপনার নিকট পাঠিয়ে থাকে। সুতরাং আপনি তাদেরকে হুকুম করুন যে, আপনি যেখানেই থাকুন তারা যেন তাদের উপঢৌকন পাঠাতে থাকে।তিনি প্রসঙ্গটি তৃতীয়বার বললে তিনি বললেন: হে উম্মু সালামা! তুমি আয়িশার বিষয়ে আমাকে ব্যথিত করো না। কেননা আয়িশা ছাড়া তোমাদের মাঝে অপর কারো লেপের নিচে থাকা অবস্থায় আমার নিকট ওহী আসেনি।
সহীহঃ বুখারী ও মুসলিম।আবু 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। এ হাদীস কেউ কেউ হাম্মাদ ইবনু যাইদ হতে, তিনি হিশাম ইবনু 'উরওয়াহ্ হতে, তিনি তাঁর পিতা হতে, তিনি নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) হতে এই সনদে মুরসালরূপে রিওয়ায়াত করেছেন।এ হাদীস হিশাম ইবনু 'উরওয়াহ্ হতে, তিনি 'আওফ ইবনু হারিস হতে তিনি রুমাইসাহ্ হতে, তিনি উন্মু সালামাহ্ (রাঃ) হতে এই সনদে আংশিক বর্ণিত হয়েছে। হাদীসটি হিশাম ইবনু 'উরওয়াহ্ হতে বর্ণিত হয়েছে এবং তাতে বিভিন্নরূপ মতপার্থক্য আছে। সুলাইমান ইবনু বিলাল (রহঃ) হিশাম ইবনু 'উরওয়াহ্ হতে, তিনি তার পিতা হতে, তিনি 'আয়িশাহ্ (রাঃ) হতে, এই সূত্রে হাম্মাদ ইবনু যাইদের হাদীসের একই রকম রিওয়ায়াত করেছেন।
