২/১৭৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮৮ - বেশি সিজদার ফজিলত

অধিক পরিমাণে রুকু-সিজদা করার (নামায আদায় করা) ফাযিলাত

বেশি সিজদার ফজিলত: মর্যাদা বৃদ্ধি ও গুনাহ মাফের আশা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৮৮

حَدَّثَنَا أَبُو عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ وَحَدَّثَنَا أَبُو مُحَمَّدٍ، رَجَاءٌ قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ هِشَامٍ الْمُعَيْطِيُّ، قَالَ حَدَّثَنِي مَعْدَانُ بْنُ طَلْحَةَ الْيَعْمَرِيُّ،قَالَ لَقِيتُ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقُلْتُ لَهُ دُلَّنِي عَلَى عَمَلٍ يَنْفَعُنِي اللَّهُ بِهِ وَيُدْخِلُنِي الْجَنَّةَ فَسَكَتَ عَنِّي مَلِيًّا ثُمَّ الْتَفَتَ إِلَىَّ فَقَالَ عَلَيْكَ بِالسُّجُودِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " مَا مِنْ عَبْدٍ يَسْجُدُ لِلَّهِ سَجْدَةً إِلاَّ رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً " .

মা’দান ইবনু আবূ তালহা আল-ইয়ামারী (রহঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর আজাদকৃত দাস সাওবান (রাঃ)-এর সাথে দেখা করলাম। আমি তাঁকে বললাম, আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যার বিনিময়ে আল্লাহ তা’আলা আমাকে উপকৃত করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। আমার প্রশ্নে তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি অবশ্যই বেশি বেশি সিজদা করবে। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে কোন বান্দা আল্লাহ তা’আলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাঁর জন্য একটি সিজদা করে, আল্লাহ তা’আলা তার একটি মর্যাদা বাড়িয়ে দেন এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে মাদান ইবন তলহা (রহ.) সাওবান (রাঃ)-এর কাছে এমন একটি কাজ জানতে চান, যার মাধ্যমে আল্লাহ তাঁকে উপকৃত করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। সাওবান (রাঃ) কিছুক্ষণ চুপ থেকে বলেন, তুমি বেশি বেশি সিজদা করবে। এরপর তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বাণী বলেন, কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিজদা করলে আল্লাহ তার একটি মর্যাদা বাড়িয়ে দেন এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেন। এখানে সিজদার ফজিলত খুব পরিষ্কারভাবে এসেছে। সিজদা শুধু নামাজের একটি অংশ নয়; এটি আল্লাহর সামনে বান্দার বিনয়ের বড় প্রকাশ। তবে হাদিসের ভাষা অনুযায়ী, সিজদা আল্লাহর জন্য এবং তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে হওয়া দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা করার বিশেষ ফজিলত আছে।
  • একটি সিজদার মাধ্যমে মর্যাদা বৃদ্ধির আশা করা যায়।
  • সিজদা গুনাহ ক্ষমার কারণ হতে পারে।
  • নেক আমল জানতে সাহাবীরা জ্ঞানীদের কাছে প্রশ্ন করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন