৪৬/৬৩. অধ্যায়ঃ
আয়িশা (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী : ৩৮৯০
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৮৯০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، رضى الله عنه قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَحَبُّ النَّاسِ إِلَيْكَ قَالَ " عَائِشَةُ " . قِيلَ مِنَ الرِّجَالِ قَالَ " أَبُوهَا " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ أَنَسٍ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
বলা হল, হে আল্লাহর রাসূল (ﷺ)! লোকের মাঝে কে আপনার সর্বাধিক প্রিয়? তিনি বললেন, আয়িশা। পুনরায় প্রশ্ন করা হল, পুরুষদের মাঝে কে? তিনি বললেনঃ তার পিতা।
সহীহঃ তা’লীক 'আলা আল-ইহসান।আবু 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ এবং আনাস (রাঃ)-এর বর্ণনার পরিপ্রেক্ষিতে এ সনদে গারীব।
