৪৬/৬৮. অধ্যায়ঃ
মদিনা মুনাওয়ারার মর্যাদা
জামে তিরমিযী : ৩৯১৬
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৯১৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَامِلٍ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ الزَّاهِدُ، عَنْ كَثِيرِ بْنِ زَيْدٍ، عَنِ الْوَلِيدِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ " .
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ আমার ঘর ও আমার মিম্বারের মাঝের জায়গা জান্নাতের বাগিচাগুলোর মধ্যকার একটি বাগিচা।
হাসান সহীহঃ যিলালুল জান্নাত (৭৩১), রাওযুন্ নাযীর (১১১৫), বুখারী ও মুসলিম।একই সনদসূত্রে নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমার এই মাসজিদে এক রাকা'আত নামায মাসজিদুল হারাম ছাড়া আর অন্য কোন মাসজিদে এক রাকা'আত নামায অপেক্ষা ভাল।হাসান সহীহঃ ইবনু মাজাহ (১৪০৪, ১৪০৫), বুখারী ও মুসলিম।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ হাদীস আবূ হুরাইরাহ্ (রাঃ)–এর বরাতে নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) হতে এই সনদে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে।
