৪৬/৭৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৯৪৭ - যুদ্ধক্ষেত্রে সাহস ও গানীমাতের আমানত

বানু সাক্বীফ ও বানু হানীফাহ গোত্র দু’টি প্রসঙ্গে

যুদ্ধের মাঠে সাহস ও গানীমাতের আমানতদারি সম্পর্কে হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৯৪৭

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَلاَذٍ، يُحَدِّثُ عَنْ نُمَيْرِ بْنِ أَوْسٍ، عَنْ مَالِكِ بْنِ مَسْرُوحٍ، عَنْ عَامِرِ بْنِ أَبِي عَامِرٍ الأَشْعَرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «نِعْمَ الْحَىُّ الأَسْدُ وَالأَشْعَرُونَ لاَ يَفِرُّونَ فِي الْقِتَالِ وَلاَ يَغُلُّونَ هُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ " . قَالَ فَحَدَّثْتُ بِذَلِكَ مُعَاوِيَةَ فَقَالَ لَيْسَ هَكَذَا قَالَ رَسُولُ اللَّهِ قَالَ " هُمْ مِنِّي وَإِلَىَّ " . فَقُلْتُ لَيْسَ هَكَذَا حَدَّثَنِي أَبِي وَلَكِنَّهُ حَدَّثَنِي قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " هُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ " . قَالَ فَأَنْتَ أَعْلَمُ بِحَدِيثِ أَبِيكَ .قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ وَهْبِ بْنِ جَرِيرٍ . وَيُقَالُ الأَسْدُ هُمُ الأَزْدُ .

আমির ইবনু আবু আমির আল-আশআরী (রাঃ) হতে তার পিতা হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আসাদ গোত্র ও আশআরী গোত্র কত ভাল। তারা যুদ্ধের মাঠ হতে পালায় না এবং গানীমাতের মাল আত্মসাৎ করে না। কাজেই তারা আমার হতে এবং আমি তাদের হতে। আমির (রহঃ) বলেন, আমি উক্ত হাদীস মুআবিয়া (রাঃ)-এর নিকট বর্ণনা করলে তিনি বলেন, এইরূপ নয়। রাসূলুল্লাহ (ﷺ) এভাবে বলেননি, বরং বলেছেনঃ তারা আমার হতে এবং আমারই। আমির (রহঃ) বলেন, আমার পিতা আমাকে এরকম বলেননি, বরং তিনি আমাকে বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি ঃ তারা আমার হতে এবং আমি তাদের হতে। মুআবিয়া (রাঃ) বলেন, তুমি তোমার পিতার বর্ণিত হাদীস বেশি জান।

আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব। আমরা শুধু ওয়াহুব ইবনু জারীরের সূত্রে এ হাদীস জেনেছি। কথিত আছে যে, আসাদ সম্প্রদায় ও আর্যদ সম্প্রদায় একই।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৯৪৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আসাদ গোত্র ও আশআরী গোত্রের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, তারা যুদ্ধের মাঠ থেকে পালায় না এবং গানীমাতের মাল আত্মসাৎ করে না। এরপর তিনি তাদের সম্পর্কে বলেছেন, তারা আমার হতে এবং আমি তাদের হতে। বর্ণনায় আরও এসেছে, আমির (রহঃ) এই হাদিস মুয়াবিয়া (রাঃ)-এর কাছে বললে শব্দ নিয়ে আলোচনা হয়। শেষে মুয়াবিয়া (রাঃ) বলেন, তুমি তোমার পিতার বর্ণিত হাদিস বেশি জান। এই হাদিসের মূল বিষয় হলো সাহস, আমানতদারি এবং বর্ণনার শব্দ ঠিকভাবে রক্ষা করা। যুদ্ধের মাঠ থেকে না পালানো এবং গানীমাতের মাল আত্মসাৎ না করা—দুইটি আচরণই দায়িত্ববোধের পরিচয় দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কঠিন সময়ে দায়িত্ব থেকে পালানো প্রশংসনীয় নয়।
  • গানীমাতের মাল আত্মসাৎ করা আমানতের বিপরীত কাজ।
  • হাদিসের শব্দ বর্ণনায় সতর্কতা রাখা গুরুত্বপূর্ণ।
  • সাহস ও আমানতদারি মানুষের মর্যাদা বাড়ায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন