৪৬/৭৫. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৯৫৬ - মানুষ আদমের সন্তান ও অহংকার বর্জন

শাম ও ইয়ামানের মর্যাদা।

মানুষ আদমের সন্তান—জাহিলী অহংকার বর্জনের সহজ শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৯৫৬

حَدَّثَنَا هَارُونُ بْنُ مُوسَى بْنِ أَبِي عَلْقَمَةَ الْفَرْوِيُّ الْمَدَنِيُّ، حَدَّثَنِي أَبِي، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " قَدْ أَذْهَبَ اللَّهُ عَنْكُمْ عُبِّيَّةَ الْجَاهِلِيَّةِ وَفَخْرَهَا بِالآبَاءِ مُؤْمِنٌ تَقِيٌّ وَفَاجِرٌ شَقِيٌّ وَالنَّاسُ بَنُو آدَمَ وَآدَمُ مِنْ تُرَابٍ " . قَالَ وَهَذَا أَصَحُّ عِنْدَنَا مِنَ الْحَدِيثِ الأَوَّلِ . وَسَعِيدٌ الْمَقْبُرِيُّ قَدْ سَمِعَ أَبَا هُرَيْرَةَ وَيَرْوِي عَنْ أَبِيهِ أَشْيَاءَ كَثِيرَةً عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه. وَقَدْ رَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ وَغَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ نَحْوَ حَدِيثِ أَبِي عَامِرٍ عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা’আলা জাহিলী যুগের গর্ব-অহংকার ও পূর্বপুরুষদের নিয়ে আভিজাত্যের অহংকার তোমাদের হতে অপসারণ করেছেন। এখন কোন লোক হয় খোদাভীরু মু’মিন কিংবা বদ-নাসীব পাপী। মানুষ আদমের সন্তান, আর আদম (আঃ) মাটি হতে সৃষ্টি।

আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান। আমার দৃষ্টিতে এ হাদীসটি প্রথমোক্ত হাদীসের চেয়ে বেশী সহীহ। সা’ঈদ আল-মাক্ববুরী (রহঃ) আবূ হুরাইরাহ্‌ (রাঃ) হতে হাদীস শুনেছেন। তিনি তার পিতার সনদে আবূ হুরাইরাহ্‌ (রাঃ) হতে বহু হাদীস রিওয়ায়াত করেছেন। এ হাদীস সুফ্‌ইয়ান সাওরী প্রমুখ হিশাম ইবনু সা’দ হতে, তিনি সা’ঈদ আল-মাক্ববুরী হতে, তিনি আবূ হুরাইরাহ্‌ (রাঃ) হতে, তিনি নাবী (ﷺ) হতে এই সনদে আবূ আমির হতে হিশামের সনদে বর্ণিত হাদীসের একই রকম রিওয়ায়াত করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৯৫৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহ তোমাদের থেকে জাহিলী যুগের গর্ব-অহংকার এবং পূর্বপুরুষ নিয়ে আভিজাত্যের অহংকার দূর করেছেন। এরপর তিনি মানুষের অবস্থা সহজভাবে বলেছেন: কেউ খোদাভীরু মুমিন, আর কেউ বদ-নসীব পাপী। মানুষ আদমের সন্তান এবং আদম (আঃ) মাটি থেকে সৃষ্টি। এই হাদিস মানবসমতা, বিনয় এবং তাকওয়ার শিক্ষা দেয়। বংশ, পরিবার বা জাতির নাম দিয়ে নিজেকে বড় ভাবা ইসলামের শিক্ষা নয়। মানুষকে বিচার করার আসল বিষয় হলো ঈমান, তাকওয়া ও কাজ। হাদিসটি আমাদের নিজের ভেতরের অহংকার দেখার সুযোগ দেয় এবং অন্যকে ছোট না করার কথা মনে করায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জাহিলী অহংকার ইসলাম দূর করেছে।
  • সব মানুষ আদমের সন্তান, তাই অহংকারের জায়গা কম।
  • মানুষের মূল্য বংশে নয়, ঈমান ও তাকওয়ার সঙ্গে জড়িত।
  • অন্যকে ছোট করে নিজের মর্যাদা বাড়ে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন