২/১৮৩. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৪০২ - ফজরে কুনুত নিয়ে সাহাবির জবাব

কুনুত ছেড়ে দেয়া

ফজর নামাজে কুনুত পাঠ নিয়ে সাহাবির বক্তব্য

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৪০২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ، قَالَ قُلْتُ لأَبِي يَا أَبَةِ إِنَّكَ قَدْ صَلَّيْتَ خَلْفَ رَسُولِ اللَّهِ ﷺ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ هَا هُنَا بِالْكُوفَةِ نَحْوًا مِنْ خَمْسِ سِنِينَ أَكَانُوا يَقْنُتُونَ قَالَ أَىْ بُنَىَّ مُحْدَثٌ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ . وَقَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ إِنْ قَنَتَ فِي الْفَجْرِ فَحَسَنٌ وَإِنْ لَمْ يَقْنُتْ فَحَسَنٌ . وَاخْتَارَ أَنْ لاَ يَقْنُتَ . وَلَمْ يَرَ ابْنُ الْمُبَارَكِ الْقُنُوتَ فِي الْفَجْرِ . قَالَ أَبُو عِيسَى وَأَبُو مَالِكٍ الأَشْجَعِيُّ اسْمُهُ سَعْدُ بْنُ طَارِقِ بْنِ أَشْيَمَ .

আবূ মালিক আল আশজা‘ঈ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি আমার পিতাকে বললাম, আব্বাজান! আপনি রাসূলুল্লাহ (ﷺ), আবূ বাক্‌র, ‘উমর ও ‘উসমান (রাঃ)-এর পিছনে নামাজ আদায় করেছেন এবং এই কুফা শহরে প্রায় পাঁচ বছর যাবত ‘আলী ইবনু আবূ তালিব (রাঃ)-এর পিছনে নামাজ আদায় করেছেন। তাঁরা কি কুনূত পাঠ করতেন? তিনি উত্তর দিলেন, হে বৎস! এটা তো বিদ’আত।

আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ্। বেশিরভাগ বিদ্বান এই হাদীস অনুযায়ী আমল করেছেন। সুফিয়ান সাওরী বলেছেন, ফজরের নামাজে কুনূত পাঠ করে নিলে সেটাই উত্তম এবং যদি পাঠ না করে তাও উত্তম। কিন্তু তিনি পাঠ না করাই অবলম্বন করেছেন। ইবনুল মুবারাকের মতেও ফজরে কোন কুনূত নেই। আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসের রাবী আবূ মালিক আল-আশজাঈর নাম সা’দ ইবনু তারিক ইবনু আশইয়াম।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৪০২-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফজর নামাজে কুনুত পাঠের আরেকটি দিক এসেছে। আবু মালিক আল-আশজাঈ তাঁর পিতাকে জিজ্ঞেস করেন, তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم, আবু বকর, উমর, উসমান এবং আলী (রাঃ)-এর পেছনে নামাজ পড়েছেন; তাঁরা কি কুনুত পড়তেন? উত্তরে তাঁর পিতা বলেন, হে বৎস! এটা তো নতুন বিষয়। এখানে মূল শিক্ষা হলো নামাজের আমলে সাহাবিদের দেখা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া। হাদিসের শেষে আবু ঈসা বলেন, এটি হাসান সহীহ, এবং অধিকাংশ আলিমের আমলও এর ওপর। তবে সুফিয়ান সাওরী বলেছেন, কেউ কুনুত করলে ভালো, না করলেও ভালো; তিনি না করাকেই পছন্দ করেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নামাজের আমলে সাহাবিদের বাস্তব অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ।
  • ফজরের কুনুত বিষয়ে আলিমদের মধ্যে ভিন্ন মত পাওয়া যায়।
  • কোনো আমল নিয়ে আলোচনা করলে হাদিসের পুরো বক্তব্য দেখা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন