৩/১৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৪৭২ - সফরে সওয়ারীতে বিতর

সাওয়ারীর উপর বিতরের নামাজ আদায় করা

সফরে সওয়ারীর উপর বিতর আদায়: রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর অনুসরণ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৪৭২

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، قَالَ كُنْتُ أَمْشِي مَعَ ابْنِ عُمَرَ فِي سَفَرٍ فَتَخَلَّفْتُ عَنْهُ فَقَالَ أَيْنَ كُنْتَ فَقُلْتُ أَوْتَرْتُ. فَقَالَ أَلَيْسَ لَكَ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ يُوتِرُ عَلَى رَاحِلَتِهِ. قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ إِلَى هَذَا وَرَأَوْا أَنْ يُوتِرَ الرَّجُلُ عَلَى رَاحِلَتِهِ. وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ. وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لاَ يُوتِرُ الرَّجُلُ عَلَى الرَّاحِلَةِ وَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ نَزَلَ فَأَوْتَرَ عَلَى الأَرْضِ. وَهُوَ قَوْلُ بَعْضِ أَهْلِ الْكُوفَةِ. آخِرُ أَبْوَابِ الْوِتْرِ

সা‘ঈদ ইবনু ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ

আমি কোন এক সফরে ইবনু ‘উমর (রাঃ) -এর সাথী ছিলাম। আমি (বিতর আদায়ের উদ্দেশ্যে) তাঁর পিছনে থেকে গেলাম। তিনি আমাকে প্রশ্ন করলেন, তুমি কোথায় ছিলে? আমি বললাম, বিতর আদায় করছিলাম। তিনি বললেন, তোমার জন্য কি রাসূলুল্লাহ (ﷺ)-এর মধ্যে অনুসরণীয় আদর্শ নেই? আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে সাওয়ারীর উপর বিতরের নামাজ আদায় করতে দেখেছি।

এ অনুচ্ছেদে ইবনু ‘আব্বাস (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ ইবনু ‘উমরের হাদীসটি হাসান সহীহ্‌। নবী (ﷺ)-এর একদল সাহাবী ও অন্যান্যরা এ হাদীসের ভিত্তিতে বলেছেন, কোন লোকের জন্য তার বাহনের পিঠে বিতরের নামাজ আদায় করা জায়িয। ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক একই রকম কথা বলেছেন। অপর একদল বিশেষজ্ঞ বলেছেন, কোন ব্যক্তি তার সাওয়ারীর উপর বিতর আদায় করবে না। যখন সে বিতর আদায় করার ইচ্ছা করবে তখন নীচে নেমে এসে মাটির বুকে বিতর আদায় করবে। কুফাবাসীদের একদল এ মত দিয়েছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৪৭২-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাঈদ ইবনু ইয়াসার বলেন, তিনি সফরে ইবনু উমর (রাঃ)-এর সঙ্গে ছিলেন। তিনি বিতর আদায়ের জন্য পেছনে থেকে গেলে ইবনু উমর (রাঃ) তাঁকে প্রশ্ন করেন, তুমি কোথায় ছিলে? তিনি বলেন, বিতর আদায় করছিলাম। তখন ইবনু উমর (রাঃ) বলেন, তোমার জন্য কি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মধ্যে অনুসরণীয় আদর্শ নেই? এরপর তিনি জানান, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে সওয়ারীর উপর বিতরের নামাজ আদায় করতে দেখেছেন। এই হাদিসের মূল শিক্ষা হলো সফরের অবস্থায় নবী (صلى الله عليه وسلم)-এর আমল অনুসরণ করা এবং সওয়ারীর উপর বিতর আদায়ের বর্ণনা জানা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সফরে সওয়ারীর উপর বিতর আদায়ের বর্ণনা এসেছে।
  • সাহাবীরা আমলের ক্ষেত্রে নবী (صلى الله عليه وسلم)-এর অনুসরণকে গুরুত্ব দিতেন।
  • সফরের অবস্থায় ইবাদতের সহজ পদ্ধতি হাদিসে পাওয়া যায়।
  • প্রশ্ন ও সংশোধনের মাধ্যমে সঠিক আমল শেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন