৪/২৪. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৫২২ - কিতাবুল জুমা (জুমার নামায)
জুমু‘আর (ফরজের) পূর্বের ও পরের নামাজ
জামে‘ আত-তিরমিযী : ৫২২
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৫২২
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ إِذَا صَلَّى الْجُمُعَةَ انْصَرَفَ فَصَلَّى سَجْدَتَيْنِ فِي بَيْتِهِ ثُمَّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَصْنَعُ ذَلِكَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি জুমু‘আর (ফরজ) নামায শেষ করে বাড়িতে গিয়ে দুই রাক‘আত নামায আদায় করতেন। তারপর তিনি বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) এটা করতেন।
আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ।
