৪/২৬. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৫২৫ - কিতাবুল জুমা (জুমার নামায)
জুমু‘আর দিন দুপুরের বিশ্রাম (কাইলুলা)
জামে‘ আত-তিরমিযী : ৫২৫
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৫২৫
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، رضى الله عنه قَالَ مَا كُنَّا نَتَغَدَّى فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ وَلاَ نَقِيلُ إِلاَّ بَعْدَ الْجُمُعَةِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضى الله عنه . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَهْلِ بْنِ سَعْدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে জুমার নামাজের পরেই দুপুরের খাবার খেতাম ও বিশ্রাম নিতাম।
এ অনুচ্ছেদে আনাস ইবনু মালিক (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ্।
