৪/৩২. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৫৩২ - কিতাবুল জুমা (জুমার নামায)
‘ঈদের নামাযে আযান ও ইকামত নেই
জামে‘ আত-তিরমিযী : ৫৩২
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৫৩২
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ ﷺ الْعِيدَيْنِ غَيْرَ مَرَّةٍ وَلاَ مَرَّتَيْنِ بِغَيْرِ أَذَانٍ وَلاَ إِقَامَةٍ.قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ جَابِرِ بْنِ سَمُرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ أَنَّهُ لاَ يُؤَذَّنُ لِصَلاَةِ الْعِيدَيْنِ وَلاَ لِشَيْءٍ مِنَ النَّوَافِلِ .
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-এর সাথে দুই ঈদের নামাজ আযান এবং ইক্বামাত ব্যতীত একবার দু’বার নয় একাধিকবার আদায় করেছি
এ অনুচ্ছেদে জাবির ইবনু ‘আবদুল্লাহ ও ইবনু ‘আব্বাস (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ জাবির ইবনু সামূরার হাদীসটি হাসান সহীহ্। নবী (ﷺ)-এর বিশেষজ্ঞ সাহাবীগণ ও অন্যরা এ হাদীস অনুযায়ী দুই ঈদের নামাজ ও নফল নামাজের জন্য আযান দিতেন না। (আহমাদ, মুসলিম, আবূ দাঊদ)।
